মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

সোনার খনি নয়,উর্বর মাটি হতে চাই- আবু হাসনাত চৌধুরী

ক্লিক প্রতিবেদক :: মাটি, পানি, খনি এবং জনপদ মিলিয়ে বাংলাদেশের মতো এত সমৃদ্ধ অঞ্চল খুব কমই আছে। মাটি যদি উর্বর হয় তাহলে তা সোনার খনির চেয়েও দামি হতে পারে। কারণ সোনার খনি তুলে ফেললেই শেষ। কিন্তু যে মাটি উর্বর তা তো অনন্তকাল উৎপাদন ক্ষমতা ধরে রাখতে সক্ষম বলে মনে করেন পোশাক শিল্পের তরুণ শিল্পোদ্যোক্তা আবু হাসনাত চৌধুরী। তিনি বলেন, জমি উর্বর হলে মাটিতেও সোনা ফলানো সম্ভব।

পৈত্রিক ব্যবসা ব্রিক ফিল্ড ও রি-রোলিং মিলের ব্যবসা পরিচালনার পাশাপাশি এক সময় নিজে কিছু করার স্বপ্ন দেখতেন তিনি। অনেকটা তাড়াহুড়ো করে প্রতিষ্ঠা করলেন পোশাক শিল্পের অন্যতম প্রতিষ্ঠান ‘সিগমা ফ্যাশন’, তারপর ‘এইচ এন্ড ফুড এন্টারপ্রাইজ’ ও ‘জেড এন্ড জেড’ কর্পোরেশন। নিজে গড়া তিনটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তিনি নিজেই।

চট্টগ্রামের অভিজাত সংগঠন চিটাগাং খুলশী ক্লাবের সদস্য আবু হাসনাত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ভিশন-২০২১ বাস্তবায়নে কাজ করতে চাই। মালয়েশিয়াতে গ্রাজুয়েশন শেষ করে মার্চেন্ডাইজিং এর উপর বিজিএমইএ থেকে কোর্স সম্পন্ন করেন। পরে মোস্তফা মার্চেন্ডাইজিং এ মার্কেটিং ডাইরেক্টর হিসেবে যোগ দেন।

পড়ালেখা শেষ করার পর অভিজ্ঞতা অর্জনে কিছুটা সময় লেগেছিলো জানিয়ে তিনি বলেন, চাকুরী করতে করতেই ২০০৭ সালে সিগমা ফ্যাশন (প্রাঃ) লিঃ গড়ে তুলি। তার আগে আমি ‘প্রিম ফ্যাশন’ নামে একটি বায়িং হাউজে ইনচার্জ হিসেবেও দায়িত্বপালন করেছিলাম।

এগিয়ে যাওয়ার পথ মসৃণ ছিলো না জানিয়ে তিনি বলেন, পোশাক শিল্পে ক্ষতির সম্ভাবনা যতটুকু তার চেয়ে বেশি সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।

দূরদর্শীতার কারণে বন্ধুদের কাছে জনপ্রিয় একজন সফল সংগঠক তিনি। বিভিন্ন সময় নানান সামাজিক অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি সবাইকে মুগ্ধ করে রাখে।

চিটাগাং খুলশী ক্লাবের ক্যাটারিং এন্ড রেস্টুরেন্ট উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সবার নজর কারেন হাসনাত। তিনি বলেন, আমি বন্ধু ও আড্ডা প্রিয় একজন মানুষ। কাজের শেষে প্রতিদিন কোন না কোন সামাজিক ও সাংস্কৃতি অনুষ্ঠানে আমার উপস্থিত থাকা চাই।

সব সময় সুবিধা বঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করেন হাসনাত। স্বাধীনতা দিবসসহ রাষ্ট্রীয় দিবস গুলোতে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গেলে ভুল-ভ্রান্তি হবেই। এই ভুল-ভ্রান্তি শুধরিয়ে তরুণরাই একদিন এগিয়ে নিয়ে যাবে দেশ।

আমাদের তারুণ্য পিছিয়ে নেই জানিয়ে তিনি বলেন, তরুণরা বদলে দিচ্ছে বিশ্ব। নতুন নতুন উদ্ভাবন, আয়োজন আর সম্ভাবনার নতুন নতুন দিগন্ত উন্মোচন করছেন তাঁরা।

বৃক্ষ পরিচর্যায় হাসনাত চৌধুরীর রয়েছে ব্যাপক উৎসাহ। তিনি বেশি খুশি হন উপহার হিসেবে যখন কেউ তাকে গাছের চারা দেন। তিনি নিজেও বিভিন্ন অনুষ্ঠানে সবাইকে গাছের চারা উপহার দিতে উৎসাহ বোধ করেন।
তিনি বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ার জন্য জনসচেতনতা তৈরি করতে আমার এই উদ্যোগ।

‘সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নেই আজীবন কাজ করে যেতে চাই’- প্রধানমন্ত্রীর এই বক্তব্য বুকে ধারণ করছেন হাসনাত। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমাদের মনে প্রাণে ধারণ করা উচিৎ।

নগরীর জামালখানে ১৯৭৮ সালে তিনি জন্মগ্রহণ করেন হাসনাত চৌধুরী। পিতা আবুল হাশেম চৌধুরী (বাবুল) জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

হাসনাত চৌধুরীর সহধর্মিণী ফারহানা হাসনাত একজন শিক্ষিকা। আবু জাওয়া চৌধুরী ও আবু জুহায়ের চৌধুরী নমে দুই পুত্র সন্তানের গর্বিত পিতা তিনি।

আবু হাসনাত চৌধুরী মনে করেন, তরুণ প্রজন্মের জন্য ধারাবাহিক অর্থনৈতিক সুযোগ তৈরি করে দিতে পারলে দীর্ঘ মেয়াদি টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।