লাইফস্টাইললিডসম্পর্কের বৃত্তান্তসাহিত্য

মেঠোপথের কবিয়াল রমেশ শীল

নাসির উদ্দিন হায়দার :: রমেশ শীল, বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল। পাশাপাশি তিনি মরমী গানের ধারায় মাইজভা-ারী গানের সংযোজক এবং চট্টগ্রামের আঞ্চলিক গানের নব-জীবনদাতা। তাঁর আঞ্চলিক গানে আছে বিপুলা চট্টগ্রামের রূপপরিচয়, মাইজভা-ারী গানে আছে মানবতার জয়গান। প্রায় ছয় দশক বাংলার হাটে মাঠে ঘাটে কবিগান করেছেন রমেশ শীল। এই সময়ে জীবনবিচ্ছিন্ন পৌরাণিক কাহিনিতে ভরপুর কবিগানকে জীবনঘনিষ্ঠ গানে পরিণত করেন তিনি। কবিগানকে সমাজ পরিবর্তনের হাতিয়ার করে তুলেন। বাঙালী জাতি তাই রমেশ শীলকে ‘বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল’ উপাধি দিয়েছে।  গান, কবিতা, যাই লিখতেন সেগুলো কাপড়ের পুঁটলি বেঁধে সংরক্ষণ করতেন রমেশ শীল। তাঁর মৃত্যুর পর ছেলেরাও বাবার গানগুলো একইভাবে সংরক্ষণ করেন। এরকম পুঁটলি ছিল ১৮টি। ব্যয়ভারের অভাবে পা-ুলিপিগুলো মুদ্রণ সম্ভব হয়নি।
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রমেশ শীলের বাড়িতে আগুন দেয়। পাক আর্মির ভয়ে পালানোর আগে রমেশ শীলের ছেলে পুলিন শীল একটিমাত্র পুঁটলি সঙ্গে নিতে পেরেছিলেন। বাকি ১৭টি পুঁটলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রাজাকাররা রমেশ শীলের হারমোনিয়ামটাও লুট করে।

বোয়ালখালীর গোমদ-ীতে নিজ বাড়ির আঙিনায় বৃক্ষরাজির ছায়ায় ঘুমিয়ে আছেন বাংলার শ্রেষ্ঠ কবিয়াল রমেশ শীল। রমেশ শীলের জš§ বাংলা ১২৮৪ সনের ২৬ বৈশাখ, ইংরেজি ১৮৭৭ সালে। তাঁর পিতার নাম চ-ীচরণ শীল, মা-রাজকুমারী দেবী। ১৯৬৭ সালের ৬ এপ্রিল তিনি পরলোকগমন করেন। প্রতি বছর রমেশ শীলের মৃত্যুবার্ষিকীতে তিন দিনব্যাপী ‘রমেশ মেলার’ আয়োজন করা হয়।

অভাবের কারণে মাত্র ১১ বছর বয়সে পড়ালেখা বন্ধ হয় রমেশ শীলের।  বেশিদূর এগোয়নি। রমেশ শীল তাই মনের দুঃখে গান বাঁধলেন; ‘আমিই বালক চালক পালক আমার কেহ নাই /  মায়ের অলংকার সম্বল আমার বিক্রি করে খাই।’
রমেশ শীল তার পড়াশোনা সম্পর্কে লিখেছেন-‘এ হলো শিক্ষা আমার/প্রাইমারি পরীক্ষা ভাগ্যে না জুটিল আর।’

চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় জগদ্ধাত্রী পূজায় জাঁকজমকভাবে কবিগান ও যাত্রাপালার আয়োজন হতো। সম্ভবত ১৮৯৭ সালে রমেশ শীল প্রথম জগদ্বাত্রী পূজায় গান শুনতে আসেন। সেদিনের প্রতিদ্বন্দ্বী কবিয়াল ছিলেন চিন্তাহরণ ও মোহনবাঁশী। দুই কবিয়ালের লড়াই দারুণ উপভোগ করলেন রমেশ শীল।

পরের বছরও জগদ্বাত্রী পূজায় কবিগান শুনতে এলেন রমেশ। মঞ্চে আবার মুখোমুখি দুই কবিয়াল চিন্তাহরণ আর মোহনবাঁশী। গানের শুরুতেই বৃদ্ধ কবিয়াল চিন্তাহরণের গলা বসে গেল, পদ শোনা যায় না। তখনও মাইকের ব্যবহার শুরু হয়নি। উদ্যোক্তারা ঘোষণা করলেন আসরে অন্য কোনো কবিয়াল উপস্থিত থাকলে মঞ্চে আসতে। বন্ধুবান্ধবরা অনেকটা জোর করে মঞ্চে তুলে দেন রমেশ শীলকে। সেদিন কবিগানের বিষয় ছিল ‘শূর্পণখা বনাম মধুদৈত্য’, রামায়ণ থেকে নেওয়া গল্প। মোহনবাঁশী নিয়েছেন মধুদৈত্যের পক্ষে। প্রারম্ভিক পরিচয়দানের পালাতেই প্রতিষ্ঠিত কবিয়াল মোহনবাঁশী রমেশ শীলকে অশোভনভাবে আক্রমণ করলেন ’পুঁচকে ছোড়া, নাপিত’ বলে।

কাব্যতর্ক শুরু হলো। পুঁচকে রমেশ শীলের যুক্তি আর উপস্থাপনা তীক্ষœ ও সরস হয়ে উঠল। রাত কেটে গেল, পরের দিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো কেউ কাউকে হারাতে পারছে না। শেষে হলো আপোষে। রমেশ শীলকে পুরস্কার স্বরূপ নগদ টাকা দেওয়া হলো। তারপর থেকেই চাঁটগা শহরের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল নতুন এক কবিয়ালের নাম, রমেশ শীল।

কবিগান করতে হলে চাই-শাস্ত্রজ্ঞান। রমেশ শীল বিস্তর পড়াশোনা শুরু করলেন। ১৮৯৯ সালে কোনো এক কবিগানের আসরে পরপর তিনজন কবিয়ালকে পরাজিত করেছিলেন রমেশ শীল। ঘোড়ার গাড়িতে করে তাকে আসরে নিয়ে যাওয়া হয়েছিল। সম্মানি হিসেবে দেওয়া হয়েছিল নগদ আট টাকা। আর পুরস্কার পাঁচ টাকা। এই অর্থ রমেশ শীলের পেশাকে বদলে দেয়। একের পর এক কবিগানের বায়না নিতে থাকেন তিনি। রমেশ শীল কবিগানের দল নিয়ে চট্টগ্রামের বাইরে প্রথম বর্ধমানের হাটগোবিন্দপুরে যান ১৯৪৫ সালে। ওই বছর কলকাতায় অনুষ্ঠিত ‘ফ্যাসিস্টবিরোধী লেখক ও শিল্পী সংঘ’ এর তৃতীয় বার্ষিক সম্মেলনে কবিগান করেন রবীন্দ্রনাথ ঠাকুরের পুরস্কারধন্য শেখ গোমানীর সঙ্গে। ওই আসরে রমেশ শীলের সহকারী ছিলেন ফনী বড়–য়া, ঢোলকে ছিলেন বিনয়বাঁশী। সম্মেলনের উদ্যোক্তা ছিলেন সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়, মানিক বন্দোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়সহ বাংলার বিখ্যাত সব মানুষ। সেই আসরে গান আপসমূলক জোটক দিয়ে শেষ হলেও শ্রোতারা রমেশ শীলকে অভিনন্দিত করে জয়ীপক্ষ হিসেবে। কলকাতার সংবাদপত্রে লেখা হলো ‘ it was obvious that any day Ramesh could beat most speakers hollow’

শেখ গোমানীর বিরুদ্ধে বিজয়ী হওয়ায় কলকাতার মানুষের কাছে রাতারাতি নায়ক বনে গেলেন রমেশ শীল। ওই বছর নেত্রকোনায় অনুষ্ঠিত ‘সারা ভারত কৃষক সম্মেলন’ প্রায় লক্ষাধিক মানুষের সামনে কবিগান করেন তিনি। ১৯৪৮ সালে কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে কবিগানের আসরে রমেশ শীলকে ‘বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল’ উপাধি দেন উদ্যোক্তারা। পঞ্চাশের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তান আয়োজিত বাঙালি সাহিত্য ও সম্মেলনগুলোতে রমেশ শীলের কবিগান ছিল নিয়মিত। ১৯৬৩ সাল নাগাদ জীবনের শেষ কবিগানে অংশ নেন তিনি।  

রমেশ শীলের গানে স্বাধীনতার আকাক্সক্ষা মূর্ত হয়ে উঠে। সাম্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে, কৃষক-মজুর-শ্রমিকের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গান লিখেছেন তিনি। তিনি গান গেয়েছেন সা¤্রাজ্যবাদী শোষণের বিরুদ্ধে, গান গেয়েছেন স্বদেশ চেতনার। সর্বহারা মানুষের পক্ষে, সামাজিক অনাচারের বিরুদ্ধে রমেশ শীলের কলম ছিল সবসময় সোচ্চার।
রমেশ শীল গাইলেন
‘ব্যবসার ছলে বণিক এল
ডাকাত সেজে লুট করিল
মালকোটার ধন হরে নিল
আমারে সাজায়ে বোকা।। ’    

পাকিস্তানি শোষণের বিরুদ্ধে কলম ধরায় ১৯৫৪ সালে রমেশ শীলকে জেল খাটতে হয়েছে। ৬২ সালে বন্ধ করা হয়েছে তার সাহিত্যিক ভাতা। কিন্তু রমেশ শীলের কলম থামেনি তখনো।

আঞ্চলিক গান হলো চট্টগ্রামী ভাষার প্রাচীনতম নিদর্শন। রমেশ শীলের আঞ্চলিক গান সমসাময়িক গীতিকবিদের গানের তুলনায় অনেক বেশি মাটির কাছাকাছি। আঞ্চলিক ভাষায় লেখা রমেশ শীলের নিচের গানটি গভীর অনুভবের গান :
‘আঁধার ঘরত রাইত কাডাইয়ম
কারে লই বন্ধু গেল গৈ
গলাগলি কোলাকুলি
কইরতাম কত তারে লই।

৪৬ বছর বয়সে ১৯২৩ সালে রমেশ শীল মাইজভান্ডার দরবার শরীফের ওরশে গিয়ে দরবারের ধর্মসাধক সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর প্রেমে পড়ে যান। পরবর্তী দুই দশকে রমেশ শীল নিয়মিত মাইজভা-ারে যাতায়াত করেন এবং তাঁর গান দরবারের ওরশের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়।

সত্তরের দশকে ফিরোজ সাঁইয়ের কণ্ঠে রমেশ রচিত নিচের গানটি তুমুল জনপ্রিয় হয়।

‘চলরে মন ত্বরাই যাই, বিলম্বের আর সময় নাই
গাউছুল আজম মাইজভা-ারী স্কুল খুলেছে।
আবাল বৃদ্ধ নরনারী, করে সবে হুরাহুরি
নাম করে রেজিষ্টারি ভর্তি হইতেছে।
সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান বুড়া
ছিনায় ছিনায় লেখাপড়া শিক্ষা দিতাছে।  
 
লেখক : সাংবাদিক, লোকসংগীত গবেষক।