বাড়ির পাশে আরশি নগরলিডসম্পর্কের বৃত্তান্তসারাদেশ

কেপিএম এলাকার দরিদ্র পরিবারের মধ্যে ক্লিক ম্যাগাজিনের ইদ সামগ্রী বিতরণ !

ক্লিক প্রতিবেদক :: কর্ণফুলী পেপার মিল (কেপিএম ) এলাকায় বসবাসরত প্রায় ৫০টি পরিবার ও শতাধিক শিশুদের মধ্যে ইদ খাদ্য সামগ্রী এবং ইদের নতুন পোশাক এবং নগদ অর্থ বিতরণ করেছে চট্টগ্রাম থেকে প্রকাশিত একমাত্র লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ক্লিক পরিবার।

একই সাথে আগত সাহায্য প্রার্থীদের মধ্যে ইফতার সামগ্রীও বিতরণ করা হয়। একবছর বয়সী শিশু থেকে শুরু করে ১০৪ বছর বয়সী বৃদ্ধের হাতে উপহার সামগ্রী তুলে দেন আগত অতিথিরা।  

গত ১৩ জুন,বুধবার বিকালে কাপ্তাই থানার বারোঘোনাস্থ ব্রিকফিল্ড মাঠ সংলগ্ন চম্পাকুঁড়ি খেলাঘর আসর কার্যালয়ে ইদ খাদ্য সামগ্রী, নতুন পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন, চম্পাকুঁড়ি খেলাঘর আসরের সভাপতি সফিকুল ইসলাম মিলন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ঝুলন দত্ত, ক্লিক ম্যাগাজিনের সহকারী সম্পাদক আরাফাত রূপক, বিন্দু ইভেন্ট ম্যানেজমেন্ট এর ইভেন্ট ম্যানেজার শাহিন উদ্দিন এবং ক্লিক ম্যাগাজিনের সম্পাদক জালালউদ্দিন সাগর।  

IMG-20180614-WA0134চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, এক সময়ের এশিয়ার বিখ্যাত কাগজ কল কর্ণফুলী পেপার মিলের উৎপাদন দীর্ঘ দিন ধরে বন্ধ থাকার কারণে আর্থিক অনটনে দিনযাপন করছেন সেখানে কর্মরত শতশত  শ্রমিক-কর্মচারী। অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন চন্দ্রঘোনা এলাকায় বসবাসরত কেপিএম’র উপর নির্ভরশীল হাজার হাজার পরিবার। পাচ্ছেন না প্রয়োজনীয় চিকিৎসা সেবাও। ঠিক সে সময়ে ক্লিক পরিবারের এই উদ্যোগ তাঁদের কিছুটা হলেও স্বস্তি দিবে।

আমরা কেপিএম এ উৎপাদিত কাগজ দিয়ে লেখাপড়া করে আজ প্রতিষ্ঠিত হয়েছি। সে কেপিএম’র কর্মচারীরা যখন  অনাহারে থাকে তখন কষ্ট লাগে-এমন বন্তব্য করে ইউএনও রুহুল আমীন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার গতি সচল রাখতে  কেপিএম’র উৎপাদন অব্যাহত রাখা জরুরী।

তিনি বলেন, দীর্ঘ দিন থেকে আর্থিক অনটনে থাকা পরিবার গুলোকে সাহায্য করতে ক্লিক পরিবার যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, ক্লিক পরিবারের মতো অন্যান্যরাও কেপিএম এর হতদরিদ্র মানুষ গুলোর প্রতি সাহায্যের হাত বাড়াবেন এমন প্রত্যাশা সবার প্রতি।

ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, কেপিএম’র প্রতি আমাদের দায় অনেক বেশি। এই কেপিএম’র কাগজে লিখে আজ আমরা স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, এই কেপিএম’র মাটিতে আমার জন্ম সেকারণে হয়তো কেপিএম এর মানুষ গুলোর কষ্ট দেখলে বুকের মধ্যে অনেক বেশি যন্ত্রণা হয় ।

তিনি বলেন, যে কেপিএম’র শ্রমিক কর্মচারীদের হাতে পুরো দেশের শিক্ষা ব্যবস্থার ভিত রচিত হয়েছে সে কেপিএম’র মানুষ গুলো আজ অর্থ কষ্টে অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছে।

সু-ব্যবস্থাপনার মাধ্যমে কেপিএম’র উৎপাতন নিশ্চিত করাসহ কেপিএম এলাকায় বসবাসরত দরিদ্র মানুষ গুলোকে সরকারি ভাবে সহায়তা প্রদানের দাবিও জানান তিনি।