স্টাইলিশ রয়েল গ্রীক প্রিন্সেস মারিয়া-অলিম্পিয়া
ফ্যাশন ডেস্ক :: ফ্যাশন ইন্ডাস্ট্রি ছাড়াও রয়েল গ্রীক প্রিন্সেস মারিয়া-অলিম্পিয়ার নাম আপনি হয়তো শুনে থাকবেন। পাশাপাশি প্রিন্স হ্যারির নামও, যখন থেকে তাদের রোমান্স আলোচনায়।
এই প্রিন্সেস ইনস্টাগ্রামেও এখন নিয়মিত। তিনি ইদানীং অনেক পন্যের ডিজাইনের সাথে সম্পৃক্ত হচ্ছেন। বর্তমানে তিনি ‘লুইস ভুইটন’ এবং ‘ডিওর’ ব্র্যান্ডের সাথে কাজ করছেন।
মারিয়া একজন সত্যিকার ফ্যাশন গার্ল হিসেবে জানেন কীভাবে এডিডাস স্ট্যান স্মিথের সাথে ফুলেল ম্যাক্সি সমন্বয় করে পরতে হয়। ছুটির দিনে পরিবেশের সাথে উপযুক্ত বিকিনি শট দিতেও ভুলেন না তিনি।
বর্তমানে রানওয়ে শোগুলোতে তিনি সামনের সারির এমা ওয়াটসন এবং লিলি অ্যাল্ড্রিজদের সাথেই আছেন। আর যখন তিনি রেড কার্পেটে আসেন, তখন ন্যাচারাল লুকে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।