পহেলা বৈশাখে ইন্ডিগোর ব্যতিক্রমী আয়োজন
লাইফস্টাইল ডেস্ক :: সব জ্বরা কাটিয়ে নতুনকে আলিঙ্গন হবে পহেলা বৈশাখে। প্রাণের আবেদন থাকবে হাসিমুখে বছর পারের। শুভ সূচিত দিনটি আদরের সঙ্গে স্থান পায় সব বাঙালির হৃদয়ে। এই দিনে খাবার-দাবার, অতিথি আপ্যায়নে থাকে বিশেষ আয়োজন। সবচেয়ে দৃশ্যত সাজ পোশাকে থাকে ব্যতিক্রমী বৈশিষ্ট্য। তাইতো এই দিন উপলক্ষ্যে সবার কতো না আয়োজন।
বাংলা নববর্ষকে সামনে রেখে ফ্যাশন হাউস ইন্ডিগো নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। তাদের আয়োজনে ফ্যাশন সচেতনদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। ইন্ডিগোর বাংলা নববর্ষর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রেডিশন। ইন্ডিগো’র পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।
বাংলা নববর্ষে ফ্যাশন হাউস ইন্ডিগোর নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে হাফ হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পানজাবি। এছাড়াও ইন্ডিগো বাচ্চাদের জন্য এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। নতুন সবগুলো পোশাক পাওয়া যাবে, শ ১৫/৪ মধ্যবাড্ডা, প্রগতি স্বরণী, ঢাকা ১২০০। মুঠোফোন : ০১৬২৬ ২৭১ ৮৮৮।