চিত্রনায়ক সোহেল রানা অভিনীত প্রথম নাটক
বিনোদন ডেস্ক :: চ্যানেল আইতে ৬ মে বিকেল ৫টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে চিত্রনায়ক সোহেল রানা অভিনীত প্রথম টেলিভিশন নাটক ‘রানার’।
নাটকটি পরিচালনা করেছেন তাঁরই পুত্র ইউল রাইয়ান। ইউল রাইয়ান-এর এটিই প্রথম নির্মাণ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইউল রাইয়ান এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা।