ক্যাম্পাস

কাল থেকে মাস্টার্স পুনঃভর্তির আবেদন শুরু

ক্যাম্পাস ডেস্ক :: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বের (নিয়মিত) ভর্তি কার্যক্রমে যারা প্রাথমিক আবেদন করতে পারেনি তাদের পুনঃভর্তির আবেদন প্রক্রিয়া আগামীকাল বুধবার (১৮ মে) থেকে শুরু হতে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ মে) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২২ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে প্রাথমিক আবেদন কার্যক্রম চলবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions অথবাadmissions.nu.edu.bd) পাওয়া যাবে।