ফ্যাশন

ফ্যাশন হাউজ ‘কে-ক্র্যাফ্ট’ এর ঈদ প্রস্তুতি

ফ্যাশন ডেস্ক :: ঈদ এদেশের সবচাইতে বড় আনন্দ উৎসব। দেশের প্রতিটি ফ্যাশন হাউজ ঈদ-আয়োজনে নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে তাদের ঈদ প্রস্তুতি সম্পন্ন করেছে এই সময়।

আমাদের দেশের তাঁত জাত বস্ত্রের ট্রাডিশনাল সূচি ফর্মকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য কে-ক্র্যাফ্ট ডিজাইন ষ্টুডিও কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের প্রধান প্রত্যেকটি তাঁত অঞ্চলে এবং প্রায় প্রতিটি কারুশিল্প এলাকায় কে ক্র্যাফ্ট কর্মীবাহিনীর অক্লান্ত পরিশ্রম, ডিজাইন ষ্টুডিওর মেধা-মনন এবং ক্রেতাদের ভালোবাসা ও সমর্থনে নিয়ে কে ক্র্যাফ্ট বিশ/একুশ বছর ধরে এগিয়ে চলছে।

কে ক্র্যাফ্ট এর প্রতিটি আউটলেটে নতুন নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, টপস, সিঙ্গল কামিজ, লেডিসকুর্তা , স্কার্ট-টপস, পাঞ্জাবী, শর্ট-পাঞ্জাবী, লং- পাঞ্জাবী, সেমিলং-পাঞ্জাবী, সেমিফিটিং লং –পাঞ্জাবী, সেমিফিটিং শর্ট-পাঞ্জাবী, জেন্টস কুর্তা, ফতুয়া, শার্ট, টি-শার্ট,শিশুদের যাবতীয় পোশাকসহ নানা উপহার সামগ্রী ও ঘর সাজানোর অনুসঙ্গ পৌছে গেছে।

নানা রং বিন্যাস, অলংকরণ ও নিরীক্ষায় এবারের ঈদ পোশাকের কালেকশন সাজিয়েছে কে-ক্র্যাফ্ট। মেয়েদের পোশাকের মধ্যে শাড়ি, সালোয়ার-কামিজ, টপ্স, লং-কুর্তার সাথে রয়েছে ম্যাচিং গহনা, স্যান্ডেল ও ব্যাগ।

পোশাকের অর্নামেন্টেশন ও ভ্যালু এডিশনে রয়েছে উৎসবের আমেজ।রঙ্গের ক্ষেত্রে উজ্জল নীল, ম্যাজেন্টা, বেগুনী, ব্রাউন, লাল, সী-গ্রীন, সবুজের নানা শেড, নীলের নানা শেড ও কালোর ব্যবহার রয়েছে।

যেহেতু ঈদেও পোশাকে বৈচিত্র্য থাকে বেশি, তাই একে বর্নময় করতে কে-ক্রাফট মোটামুটি সকল রং এবং এর প্রাইমারী ও সেকেন্ডারী রং ব্যবহারে সমন্বয় আনতে চেষ্টা করেছে।

আর এই বিশেষ আইটেমগুলো পাওয়া যাচ্ছে কে-ক্র্যাফ্ট এর বনানী ১১ নাম্বার রোড, নিউ বেইলি রোড, সীমান্ত স্কয়ার, সোবহানবাগ, মালিবাগ মৌচাকের কাছে, মিরপুর-২ স্টেডিয়ামের বিপরীতে, দেশীদশ বসুন্ধরা সিটি লেভেল-৭, গুলশান দেশী দশ, তেজগাঁও বা/এ গুলশান লিংক রোড, উত্তরা টাওয়ার : উত্তরা সেক্টর ৩,আজিজ সুপারমার্কেট শাহবাগ, যমুনা ফিউচার পার্ক, সিলেট দেশীদশ ও চট্টগ্রাম দেশীদশ এ। এছাড়া এই আয়োজন দেখে নেওয়া যাবে www.kaykraft.com ওয়েবসাইটে ও (www.facebook.com/kaykraft. com.bd) য়ে।