লিডস্বাস্থ্য কথা

জটিল ! তবে একেবারেই কী অসম্ভব ?

তাহমিনা তানিয়া ::  চুল কাটানো যাচ্ছে না। কোনোভাবেই বসানো যাচ্ছেনা চেয়ারে। কাঁচিতো দূরের কথা-কোনোভাইে মেশিন পর্যন্ত নেয়া যাচ্ছেনা তার সামনে। তাই বলে চুল বড় হওয়াতো আর আটকে থাকবে না। ৭ বছরের ইরফানের কপাল ভরে গেছে , কানের ওপর এসে পড়েছে চুল তার পরও কাটতে রাজি হচ্ছেনা সে। বড় চুলের কারণে ছেলে অস্বস্থিতে ভুগছে আর মা ভুগছে অশান্তিতে।

এতক্ষণ যার গল্পটি বলা হলো সে অটিজম শিশু। কম-বেশী আমরা সবাই জানি অটিজম একটি বিকাশ জনিত সমস্যা। আর এই সমস্যার কারণে মানুষ অনেক বৈপরীত আচরণ করে থাকে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এরা। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলেই চুল কাটা, নুখ কাটা ইত্যাদি বিষয় গুলো নিয়ে জটিলতা থাকে। তবে জটিল বলে একেবারে যে অসম্ভব তা কিন্তু নয়। এজন্য প্রয়োজন একটু বাড়তি সময়।

বিশেষ বাচ্চাদের ক্ষেত্রে সামাজিক গল্প বা সোশ্যাল স্টোরী অত্যন্ত কার্যকরী একটি ধাপ। ভালো মন্দ শেখানোর জন্য বাচ্চাকে বার বার বলতে হয়- মনে করিয়ে দিতে হয় কোন কাজটি ভালো। প্রভাবিত করার মাধ্যমে বাচ্চার মধ্যে অনুভূতি জাগিয়ে তুলতে হবে।

যেমন : প্রতিদিন চিরুনি দিয়ে চুল আচড়ানোর অভ্যাস করানো। # স্যেলুনের সাথে বাচ্চাকে পরিচয় করানো। # স্যেলুনে মডেল হিসেবে নিজরো কেউ চুল কাটাবে এবং বাচ্চাকে জানানো হবে যে কত সহজ চুল কাটা। এছাড়া গুগুলে সার্চ দিয়ে উপযুক্ত ভিডিও ক্লিপস খুঁজে বের করে বাচ্চাকে দেখানো হলে বাচ্চার ভেতরে সহজতা আসবে।

is (1)চুল কাটানোর আগে বাচ্চাকে বার বার মনে করিয়ে দেয়া যে-আমরা কোথায় যাচ্ছি। উত্তর দিবেন অভিভাবক নিজেই যে- আমরা চুল ছোট করতে যাচ্ছি। চুল কাটানোর আগে বাচ্চাকে ভালো কাজের পুরুস্কার হিসেবে তার প্রিয় বস্তুটি (যদি ক্ষতিকর কিছূ না হয়) দেবেন বলে প্রতিশ্র“তি দিন। কাজ শেষে প্রতিশ্র“তি পূরণ করুন। নইলে বাচ্চা পরবর্তিতে আপনাকে আর বিশ্বাস করবে না।

বিশেষ বাচ্চারা কাঁচি মেশিনের শব্দ সহ্য করতে পারেনা। তাই আগেভাগেই বাসার মধ্যে শব্দ গুলোর সাথে পরিচয় করিয়ে নিন।
বাচ্চাকে তার পছন্দের বস্তু দিয়ে খেলতে দিয়ে নাপিতকে চুল কাটতে অনুরোধ করুন। বাচ্চা যেভাবে স্বাচ্ছন্দবোধ করে সে ভারসাম্য রক্ষা করে নাপিতকে চুল কাটতে বলুন।

যদি তাতেও সম্ভব না হয় তাহলে ঘরে চুল কাটার মেশিন কিনে আনুন। নিজে হয়ে উঠুন সন্তানের সেরা অভিভাবক।

ছবি : ইণ্টারনেট