প্রদর্শনীফ্যাশনবিনোদনলিডশিল্পাঙ্গনসংস্কৃতি

মেভেরিক এবং এনএফ-থ্রি ’র ফ্যাশন নাইট বুধবার

ক্লিক প্রতিবেদক ::  বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে ‘ফ্যাশন নাইট’ ২০১৬ আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রামের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মেভেরিক ও এনএফ-থ্রি । অনুষ্ঠানের ম্যাগাজিন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’ ।

আগামী ৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনিস্টিটিউটে (টিআইসি) বর্ণাঢ্য এই ফ্যাশন শো অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম,ইয়াকুব আলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  কাউন্সিলর  শৈবাল দাশ সুমন । অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আরাফাত রূপক ।

‘ফ্যাশন নাইট’ ২০১৬ এর অর্গানাইজার হিসেবে রয়েছেন সামির আহমেদ এবং আব্দুল মালেক বাপ্পী । ফ্যাশন কোরিওগ্রাফি করবেন তুষার হোসেন, আলমগীর হোসেন আলো এবং লিটন দাশ লিট ু।

অনুষ্ঠানে চট্টগ্রাম ফ্যাশন মিডিয়া অঙ্গনের পরিচিত মডেলদের অংশ গ্রহনে বর্ণাঢ্য রাম্প কিউ ছাড়াও দর্শকদের বিনোদন দিতে থাকবে নৃত্য। এছাড়া চট্টলকুঁড়ির শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে ছোটদের ফ্যাশন কিউ।

এনএফ-থ্রি’র কর্ণধার আব্দুল মালেক বাপ্পী জানান, বড়দের পাশাপাশি ছোটদের অংশ গ্রহনে র‌্যাম্প কিউটি সবার মন কাড়বে।

মেভেরিকের কর্ণধার সামির আহমেদ জানান, চট্টগ্রামের জনপ্রিয় সব ফ্যাশন হাউজের পোষাক পড়ে মঞ্চ মাতাবেন মডেলরা ।
মেভিরিক এর আগেও বেশ কয়েকটি ফ্যাশন নাইটের আয়োজন করেছে জানিয়ে তিনি আরও বলেন, এবারের আয়োজনে দর্শকরা ভিন্ন রকম সাধ পাবেন।

অনুষ্ঠানে ড্রেস স্পন্সর করেছে ফ্যাশন হাউজ শৈল্পিক, উইংস, স্টাইল পার্ক, মানশা, মাহফুজ ক্লোথিং ।

ইয়াকুব গ্রুপের টাইটল স্পন্সরে ফ্যাশন নাইটের বিউটি পার্টনার চাঁদনী মেকওভার, মারভেলাস বিউটি কেয়ার । ভিডিও পার্টনার লেন্স প্লাস, ডেকোরেটার্স পার্টনার মিল্টন ডেকোরেটার্স এবং অনলাইন টিভি নকশী ।