সংগীতের মূর্ছনায় হাবিব তাজকিরাজের প্রথম বর্ষপূর্তি

ক্লিক প্রতিবেদক :: সংগীতের মূর্ছনায় কেক কেটে বন্দর নগরী চট্টগ্রামের প্রথম ও ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাধীন বাংলার প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক ।
গতকাল রোববার নগরীর রীমা কনভেনশন হলে এই বর্ষপূতি অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করে তাজকিরাজ।
হাবিব তাজকিরাজের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন- দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহাম্মেদ, চেম্বার পরিচালক মাজহারুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), মো. জহুরুল আলম, মাহবুবুল হক চৌধুরী (বাবর), সরওয়ার হাসান জামিল, অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মো. জাহেদুল হক, মো. আরিফ ইফতেখার, শিল্পপতি মঞ্জুরুল হক, এএনজেড প্রোপ্রাটিজের প্রধান কর্মকর্তা তানভীর শাহরিয়ার রিমন, এস এ টিভির চট্টগ্রাম ব্যুুরোপ্রধান শাহনেওয়াজ রিটন প্রমুখ।
এ ছাড়া হাবিব তাজকিরাজের ম্যানেজিং পার্টনার কাজী সামিউদ্দিন আহমেদ, এম জে কে মহি ও হেয়ার স্টাইলিস্ট ললিত মোহন নেগি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।