ওয়্যারড্রোপপ্রদর্শনীফ্যাশনলিডশিল্পাঙ্গনসাহিত্য

এই বৈশাখে বিশ্বরঙ’র সিনেমার পোস্টার

DSC_0086 2জালালউদ্দিন সাগর :: বৈশাখে সারাদিন রাজপথে থাকে মানুষের ¯্রােত। চট্টগ্রাম নগরীতে বৈশাখী উৎসব মানেই ডিসিহিল ও শতবর্ষ পুরোনো রেল ভবনের শিরিষতলার উৎসব। লাখো লাখো মানুষে উজ্জ্বল-উচ্ছ্বল প্রাণবন্ত উপস্থিতি মনে করিয়ে দেয় বাঙালির বর্ষবরণ এখন শুধুই বর্ষবরণের নিছক কোনো উৎসব নয়, এ এক মহা আনন্দ যজ্ঞ।

কখনো রোদ কখনো বৃষ্টি-এই হলো বৈশাখ। এখনই মাথার ওপর গনগনে রোদ, কিছুক্ষণ পরেই রূপ পাল্টে আকাশ কালো করে নামছে ঝুম বৃষ্টি। রোদবৃষ্টির মিষ্টি আবেশে ডাকছে বৈশাখ। চলছে উৎসবের পরিকল্পনা, প্রস্তুতি। সেই পরিকল্পনার বড় একটি অংশ জুড়ে থাকছে বৈশাখের সাজগোজ- গড়নের পোশাক।

তবে, এবারের বৈশাখী পোশাকের মাধ্যমে অন্যরকম আবেদন সৃষ্টি করেছেন বিশ্বরঙ’র কর্ণধার দেশের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার বিপ্লব শাহা । চলচ্চিত্রের সোনালি সময়ের ইতিহাস-ঐত্যিহকে পোশাকে বর্ণিল অলংকরণে ধারণ করার মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বাংলা চলচিত্রের ঐতিহ্যময় সময়কে সবার সামনে নিয়ে এসেছেন তিনি। যা বংলাদেশের ফ্যাশন ইতিহাসে এনে দিয়েছে নতুন মাত্রা।

আলোকিত সময়ের সদাকালো ফ্রেমের ছবিসহ ‘আধা’ কিংবা ‘সম্পূর্ণ রঙিন’ সময়ের বাংলা চলচিত্রের দর্শকদের মনে দাগ কেটে যাওয়া আলোড়ন সৃষ্টিকারী চরিত্র গুলোকে তুলির আঁচড়ে নতুন ভাবে রঙানোর চেষ্টা করেছেন গুণী এই শিল্পী ।

এই বৈশাখে বিশ্বরঙের চলচিত্রের পোশাক ছাড়াও সকালে কিংবা বিকেলে লাল-সাদার পাশাপাশি যেকোনো উজ্জ্বল রঙের পোশাকও পড়তে পারেন আপনি। গায়ের রঙের সঙ্গে মিলিয়ে হালকা গোলাপি বা বাদামি ব্লাশন ব্যবহার করতে পারেন।

বিউটি বিশেষজ্ঞদের মতে,দিনে বাইরে বের হলে খুব চড়া মেমকআপ আপনাকে বেমানান লাগবে। মেকআপ নিন ম্যাট। চোখে রংচঙে শেড না দিয়ে বেছে নিতে পারেন নিউট্রাল রং। প্রশ্ন জাগতে পারে তাহলে কি বৈশাখের সাজে লালের ছোঁয়া থাকবে না? ঠোঁট রাঙাতে পারেন লাল রঙে। শাডির সঙ্গে ঐতিহ্যবাহী সাজ দিতে চাইলে কপালে লাল একটি টিপ না থাকলে সাজটা যেন ঠিক জমে না।

বিশেষ এই দিনটিতে মেয়েরা দল বেঁধে ঘুরতে বের হয়, সাজপোশাকে তাই উৎসবের আমেজ ফুটে তো উঠবেই, সঙ্গে আরামের কথাও ভাবতে হবে। কুর্তা, ফতুয়া, স্কার্ট ও ধুতি-পায়জামার সঙ্গে চুল সামনে একটু পাফ করে নিয়ে পনিটেল বা স্টাইলিশ কোনো বেণি করে নিতে পারেন। বৈচিত্র্য আনা যেতে পারে গয়নাতেও। রঙিন পুঁতি বা কাপড়ের মালা কেউ চাইলে মাথায়ও ব্যবহার করতে পারেন। সাদামাটা শাড়ির সঙ্গে রঙিন গয়না পরে সামঞ্জস্য আনা যেতে পারে।

শাড়িটি যদি হয় রংচঙে, তাহলে মেকআপ ও গয়নার রং হালকা হলেই ভালো দেখাবে। তবে, সারা দিন ঘুরে বেড়াতে চাইলে চুল বাধতে হবে আপনাকে। চুলে ফুল লাগাতে চাইলে এমন ফুল বেছে নেবেন, যা অনেকটা সময় তাজা থাকে। সুন্দর একটি খোঁপায় নেতিয়ে পড়া ফুল দেখতে মোটেই ভালো লাগবে না আপনার। সাজে ঐতিহ্য ও হাল ফ্যাশনের ধারায় সমন্বয় থাকতে পারে। শাড়ি বা কামিজে দেশি নকশা থাকলেও চুলটা ছিমছাম ও ট্রেন্ডি ধাঁচে বেঁধে নিতে পারেন।

এইদিনে তো সব বয়সীর পোশাকেই উজ্জ্বল রঙের ছোঁয়া থাকবে। পার্থক্যটা থাকে মূলত মেকআপ ও অনুষঙ্গে। তরুণীরা নানা ঢঙে শাড়ি পরতে পারেন। কুচি দিয়ে শাড়ি পড়তে পারেন মাঝ বয়সী রমণীরা। সঙ্গে একটি হাতখোঁপা আর কপালে গোল টিপে ছিমছাম সৌন্দর্য ফুটে উঠবে। তবে কেউ চাইলে এক প্যাঁচেও শাড়িও পরতে পারেন এই দিনে। এর সঙ্গে টিকলি বা নথও লাগাতে পারেন। পুরোপুরি দেশি ঢঙে সাজতে পারেন।

চট্টগ্রামের সুপরিচিত নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, ঈদ কিংবা পুজোয় কিছুটা ধর্মীয় আবেশ জড়ানো থাকলেও বৈশাখ একদমই আলাদা ব্যাপার। এাঁ বাঙালির সার্বজনিন উৎসব। তাই এর রূপ-রস দুই-ই আলাাদা।

পোশাক : বিশ্বরঙ
ডিজাইনার : বিপ্লব শাহা
ছবিয়াল : মিজান উর রহমান
মডেল : সামরিনা / চৈতি / অপর্ণা / সুস্মিতা / জাহিদ / নিখুদ / সালেজ সউদ