ফেব্রুয়ারি গেলেই কি বই পড়া ও কেনা শেষ?
সাহিত্য ডেস্ক :: ফেব্রুয়ারি গেলেই কি বই পড়া ও কেনা শেষ কি-না? এ প্রশ্ন আইকনিকের। তারা এর উত্তর জানতে চান। আর এ কারণেই প্রতিষ্ঠানটি বইমেলার শেষ দিন আয়োজন করেছে ‘অধিবর্ষ সন্ধ্যা’ নামে এক অনুষ্ঠানের।
তাদের অনুষ্ঠান সূচিতে রয়েছে সূচনা বক্তব্য, গুণী অতিথিদের উত্তরীয় ও ক্রেস্ট প্রদান, অধিবর্ষ আলোচনায় আহসান কবির ও মাহবুব আজীজের বক্তব্য, অগনিত সেলফি, গুণী অতিথি লেখকদের সাথে তরুণ লেখকদের বইসহ ফটোশুট, বই নিয়ে আলোচনা। আলাপের ফাঁকে শুধু গিটার-কাহনে কিছু গান।
আলচ্য বিষয়ে কথা বলতে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত ইতিহাসবিদ ও লেখকঅধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, জনপ্রিয় কবি হেলাল হাফিজ, রম্য লেখক আহসান কবির, কবি ও সাংবাদিক মাহবুব আজীজ, সাংবাদিক-লেখক-সঙ্গীতপরিচালক তানভীর তারেক, লেখক ও সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়, লেখক ও সাংবাদিক এম এস রানা, লেখক ও কণ্ঠশিল্পী লুৎফর হাসান, লেখক ও সাংবাদিক গোলাম রাব্বানী, সাংবাদিক ও লেখক ইশতিয়াক আহমেদ, লেখক ও কণ্ঠশিল্পী,আমিরুল মোমেনীন মানিক, শিক্ষক ও লেখক আসাদুজ্জামান রনি, প্রাবন্ধিক ও সাংবাদিক মোজাফফর হোসেন, লেখক ইকবাল খন্দকার, আরজে ও লেখক ইভান সাইর, সাংবাদিক ও কবি খালেদ আহমেদ, লেখক শামীমা জামান, সাংবাদিক ও তরুণ শিশু সাহিত্যিক নাইস নূর, গীতিকার ও লেখক ওমর ফারুক, কবি ও চলচ্চিত্র নির্মাতা মারিয়া তুষারসহ আরো অনেকেই।