আমরা তো মানুষ যন্ত্র না, কেনো সইবো কেবল নাগরিক যন্ত্রণা…
নিয়াজ সুমন :: পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে, যিনি সকাল-সন্ধ্যায় বিশাল আকাশের বুকে রঙ বদলের অর্পূব দৃশ্য পছন্দ করবেন না। নদীর বুকে জোয়ার-ভাটার টানে আকাশ কখনো সাজে আলতা রঙে, কখনো বা শান্ত নীল, আবার কখনোবা সোনালী আবেশে সবুজ প্রকৃতিকে করে স্বপ্নীল। প্রকৃতির এই মনোরম পালাবদলে আপনি মুগ্ধ হবেন। ভুলে যাবেন যাপিত জীবনের জমে থাকা সব বিষণœতা।
যান্ত্রিক শহরের কোলাহল থেকে বের হয়ে একটু শান্তি আর নির্মল পরিবেশে শীতল পানির ঝাপটায় পরিবার পরিজন কিংবা বন্ধু-বান্ধব নিয়ে দল বেঁধে ছুটে যেতে পারেন সবুজের মাঝে। নিজেকে সঁপে দিতে পারেন সবুজ ঘাসের আস্তরণে কিংবা দীর্ঘ বালুময় তটে।
চট্টগ্রাম শহর থেকে খুব বেশি দূরে নয়। ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের পাশেই। সীতাকুন্ড থানার বাঁশবাড়ীয়া ইউনিয়নে প্রকৃতির অর্পূব সৃষ্টি দৃষ্টিনন্দন নতুন সমুদ্র সৈকত যা মুগ্ধ করবে নিঃসন্দেহে অন্য সবার মতো আপনাকেও।
কম খরচে দিনে গিয়ে দিনে ঘুরে আসতে পারেন বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকত। শহরের যে কোন প্রান্ত থেকে যেতে পারেন খুব সহজে। প্রশ্ন জাগতে পারে কীভাবে যাবেন? কিন্তু জবাবটা খুব সহজ বিশেষ করে যারা একবার ঘুরে এসেছেন তাদের কাছে।
ঢাকা থেকে আপনি সরাসরি সীতাক- থানার বাঁশবাড়ীয়া বাজারে নামতে হবে। এরপর বাজার থেকে হাইওয়ে রাস্তা পার হয়ে পশ্চিম পাশ থেকে রিকশা কিংবা ফোর স্ট্রোক সি.এন.জি টেকসি করে সরাসরি চলে যেতে পারবেন সৈকতের কাছে। আর চট্টগ্রাম শহর থেকে গেলে তিনভাবে যাওয়া যায় বাঁশবাড়ীয়া সৈকতে।
এক.
অলংকার মোড় বা এ কে খান মোড় থেকে সীতাকু- আসার জন্য পর্যাপ্ত গাড়ি পাবেন। বিভিন্ন ইন্টার-ডিসট্রিক এর বড় বাসগুলো বা সীতাকু- যাওয়ার নির্ধারিত ৮ নম্বর ছোট গাড়িতে করে বাঁশবাড়ীয়া বাজার নামতে পারেন। ভাড়া লাগবে ৩০-৪০ টাকা জনপ্রতি। বাজারে নেমে রিকশা বা সি.এন.জি টেকস্ িকরে চলে যেতে পারবেন একদম সিবিচ পর্যন্ত। রিকশা ভাড়া লাগবে ২০-৩০ টাকা; সি.এন.জি ভাড়া পড়বে ১০০-৮০ টাকা (জন প্রতি লোকাল ২০ টাকা)।
দুই.
শহরের মাদারবাড়ী শুভপুর বাস স্টেশন থেকে গেইট লক চয়েস সার্ভিস বা লোকাল উত্তরা সার্ভিস বাসে করে যেতে পারেন বাঁশবাড়ীয়া। চয়েস এ ভাড়া পড়বে ৮০ টাকা আর উত্তরা সার্ভিসে ভাড়া পড়বে ২৫-৩০ টাকা।
তিন.
নিউমার্কেট বা দামপাড়া মোড় থেকে বড় কুমিরা সার্ভিস ৭ নম্বর ছোট গাড়িতে করে যেতে পারেন কুমিরা পর্যন্ত। সেইখান থেকে লোকাল গাড়িতে করে যেতে পারেন বাঁশবাড়ীয়া বাজার। মার্কেট থেকে কুমিরা পর্যন্ত ভাড়া লাগবে ২৫ টাকা। কুমিরা থেকে বাঁশবাড়ীয়া পর্যন্ত ভাড়া লাগবে ১০ টাকা।
শহর থেকে বাঁশবাড়ীয়া বাজার এবং বাজার থেকে সিবিচ পর্যন্ত যাতায়াত রাস্তা অনেক ভালো। চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা নতুন জেগে উঠা বাঁশবাড়ীয়া সমুদ্র সৈকতে।
চট্টগ্রাম শহর থেকে বাশঁবাড়ীয়া বাজারের দুরত্ব প্রায় ৪৫ কি.মি.। যানজট না থাকলে আপনার যেতে সময় লাগবে ৪৫-৫০ মিনিট। আপনি চাইলে ঘুরে আসতে পারেন নদীর ওপাড়ে অবস্থিত দ্বীপ এলাকা সন্দ্বীপ থেকেও। বাঁশবাড়ীয়া থেকে কাছিয়ার পাড় ফেরীঘাট দিয়ে স্পিডবোটে সন্দ্বীপ যেতে সময় লাগবে ১ ঘণ্টা।
বিনোদনের জন্য আপনি সাথে নিয়ে যেতে পারেন ফুটবল বা ক্রিকেট খেলার সরঞ্জাম। মনে রাখতে হবে, বাঁশবাড়িয়া সৈকত এখনো পুরোপুরি বাণিজিক্যভাবে গড়ে উঠেনি। সেকারণে খাবারের কোন সুব্যবস্থা নাই।
যে দোকানগুলো আছে তাতে আপনি চা, বিস্কুট আর কোমল পানীয়, মিনারেল ওয়াটার পেতে পারেন। বুদ্ধিমানের কাজ হবে সারাদিন থাকলে ভারি খাবার নিয়ে যাওয়া বা দল-বল বেশি হলে নিজেরা রান্না করে খাওয়া।
তো, পাঠক। আর দেরি কেনো? ঘুরে আরুন বাঁশবাড়ীয়া। নিয়ে আসুন বিনোদন। আমরা তো মানুষ, যন্ত্র না। তবে কেনো কেবল সইতেই থাকবো নাগরিক যন্ত্রণা।