লিডসম্পর্কের বৃত্তান্ত

আবেগ সামলাতে নেই, কেবল মানুষেরইতো তা থাকে

রিফাত মুনির ইতি :: অঞ্জুলিকা দি। অঞ্জুলিকা খীসা। তিনি আমাকে জড়িয়ে ধরতেই অশ্রুসিক্ত হয়ে উঠলাম। বললেন, ‘রিফাত, আমি ভেবেছি তুমি বিদেশে চলে গেছো ?’

চোখের জল আমার সবসময়ই তৈরি থাকে। তবে এত আবেগময় মুহূর্তে কীভাবে সামলাতে হয় আমার জানা নেই। অবশ্য মাঝে মাঝে ভাবি, আবেগ সামলাতে হবে কেন? আবেগ সামলাতে নেই।
দীর্ঘ পঁচিশ বছর পরে দেখছি স্কুলের প্রধান শিক্ষিকাাকে। আমার অশ্রুতো বাঁধভাঙ্গা হতেই পারে !

রাঙামাটিতে, প্রকৃতির কোলে কেটেছে একযুগ। সেই স্কুলের পঞ্চাশ বছর পূর্তি উৎসবে যেতে পারা তো ভীষণ সৌভাগ্যের।বলা হয়, স্কুল শিক্ষকদের কেউ ভুলতে পারে না। আমার জীবনে কোন শিক্ষককেই আমি ভুলতে পারি নি, ভুলার চেষ্টাও করিনি।

চিন্ময়ী আপা আমাদের ইংরেজি পড়াতেন। ভারতেশ্বরী হোমস’ র প্রাক্তন শিক্ষার্থী এই বিদুষী নারী প্রতিদিন এত গাদা-গাদা পড়া দিতেন, শেখার কোন আগ্রহই থাকত না। আমি ছিলাম পেছন সারির শিক্ষার্থী। প্রায়শই পড়া পারতাম না। তিনি এত অবাক বিস্ময়ে আমার দিকে তাকাতেন যে, সেই দৃষ্টিই আমাকে ভীষণ লজ্জা দিতো।

আমাদের অংক শেখাতেন অনীশ স্যার। এই সাদাসিধে সরল ভালমানুষটি কিডনি জটিলতায় চলে গেছেন না ফেরার দেশে। শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। তাঁর স্ত্রী মঞ্জু আপার সাথে কথা হলো সেদিন। কী শান্ত, নির্লিপ্ত কন্ঠস্বর! দ্বীজেন স্যার আর লক্ষী আপার কথাও কখনো ভুলব না। স্যার আমাদের বিজ্ঞান পড়াতেন। অবাক হতাম, বায়োলজিক্যাল সায়েন্সের এত জটিল বিষয়গুলো কি করে জানেন তিনি! শোভা আপা, সেলিনা আপা, বাসনা আপা, ঝর্ণা আপার মুখ। কত পরম যতেœ, কত অকৃত্রিম ভালোবাসায় তাঁরা ভরে দিয়েছিলেন আমাদের শৈশব।নিরুপা দি সবসময়ই আমার প্রেরণার নাম ছিলেন। সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবিরাম পৃষ্ঠপোষকতা শুধু আমাদের স্কুল না, পুরো রাঙামাটি শহরটাকেই এগিয়ে নিয়েছিল অনেক দূর।

প্রীতি আপার নামও বিশেষভাবে মনে পড়ছে। সুরভী যেবার স্কুল থেকে বিদায় নিল, (আংকেলের বদলির কারণে সম্ভবত) মনে আছে, সেদিন আমরা সবাই কেঁদে-কেটে অস্থির। লিপিকা, ক্লাসের সবচেয়ে মেধাবী, শাস্ত ছাত্রীটা ছিল ওর প্রিয় বান্ধবী। সে কেঁদে চোখ ফুলিয়ে টুকটুকে জবা ফুলের মত লাল বানিয়ে ফেললো।তাই দেখে প্রীতি আপা আমাদের পড়ালেন ‘রসগোল্লা’। বাংলা রম্য রচনার প্রবাদ পুরুষ সৈয়দ মুজতবা আলীর এই গল্পটা ঠিক সেই সময়ে, আমার দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে ছিল সান্ত¦নার প্রলেপ।

সায়েন্স পড়তে না পারার ভগ্ন হৃদয় নিয়ে দেখি ইতিহাস আমাকে ভীষণ টানছে। এর কারণ ইতিহাসের শিক্ষক- সবিতা আপা। তাঁর ছোট মেয়ে লোপা আমার ছোট বোন যুথির বান্ধবী ছিল। আমরা স্কুলে থাকতেই লোপা পিতৃহারা হয়।

যে আপাকে দেখতাম সিঁদুরের লাল টিপ পরা, ফরসা মুখের গোলাপী আভায়, তিনি মুহূর্তেই যেন মলিন, জীর্ণ হয়ে ওঠলেন-শীতের ঝরা পাতার মত! জীবন তাঁকে আরও কঠিন পরীক্ষায় ফেলে দিল, যখন আপা তার মেডিকেল পড়ুয়া মেয়েটাকে হারালেন। আমার মনে হত এক বিষণœ সুন্দরী মহিলা শুধু তাঁর পরবর্তী সস্তানদের কথা ভেবেই কোনো রকমে বেঁচে আছেন!

প-িত স্যার, হুজুর স্যারের কথাও বারবার উকি দিচ্ছে স্মৃতির জানালায়। কি ভীষণ ভয় যে পেতাম ওনাদের! কলেজে মাত্র দুই বছরের পথচলা আমার। এর মাঝেই শেখর স্যার, অজিত স্যার, বিধান স্যার, সুকোমল স্যার, জুলফিকার স্যার, নমিতা আপাও মনের ভেতরে গভীর প্রভাব ফেলেছিলেন অল্প দিনেই।

আমরা যারা শিক্ষকের ছেলেমেয়ে, আমি, ভাইয়া, যুব (আনিস স্যারের ছেলে) মৌসুমী (সুকোমল স্যারের মেয়ে)- আমাদের স্বাধীনতা বলতে কিছু ছিল না। শেষের দিকে দুজন নতুন শিক্ষককে পেয়েছিলাম। একজন গোলাম কবীর স্যার, অন্যজন গীতাঞ্জলি ম্যাম। দুজনেই ইংরেজি সাহিত্যে আমার পড়ার পাকাপাকিভাবে মানসিক অবস্থা তৈরি করে দিয়েছিলেন।

কিন্তু, এই সবকিছুর বাইরেও অজিত স্যারের মত হ্যান্ডসাম আর চমৎকার ব্যক্তিত্বের মানুষ আমার খুব কমই চোখে পড়েছে। আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন তিনি।স্যারের দুই মেয়েই বয়সে আমার চেয়ে বড়, অথচ এখনো স্পষ্ট মনে আছে, পঞ্চাশোর্ধ্ব তিনিই যখন টিচার্স রুমের পাশ দিয়ে হেঁটে যেতেন তখন তাঁর বুটের শব্দ শুনে আমার বুকের ভেতরটা ঢিপ-ঢিপ করতো !

আমাদের সমারসেট মম পড়াতেন তিনি। শৈশব থেকেই আঁতেল গোছের ছিলাম। আমার জানার আগ্রহও ছিলো ভীষণ। স্যার তিনি পড়াচ্ছেন, But I have had my revenge at last. I do not think that I am a vindictive man , but when the immortal gods… আমি চট করে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, স্যার গড তো একজনই, এখানে গডস কেন?
তিনি ছেলে ভোলানো হাসি হাসলেন। বললেন, ¯্রষ্টা হিসেবে গড একজনই , কিন্তু দেবতা একাধিক।

পাঠক, দীর্ঘ এ লেখাটায় আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাদ দিয়েছি ইচ্ছে করেই। বিদগ্ধ সেই সব গুণীজনদের সাথে কাটানো চমৎকার কিছু স্মৃতি শেয়ার করব। পরে কোনো একদিন।