সাশ্রয় মূল্যে শীতের পোশাক আরবান ট্রেনজ-এ

জালালউদ্দিন সাগর : ইতোমধ্যে জেঁকে বসেছে শীত। শীত মানেই বাড়তি পোশাক- শীত মানেই রঙ এবং স্টাইল। ভিন্ন ভিন্ন সাজ আর পোশাকে শীত এনে দেয় পোশাকের স্বাধীনতা। অন্য ঋতুতে আপনি যে পোশাক পড়তে বার কয়েক চিন্তা করবেন- ভাববেন মানাবে কিনা, শীতকালে সে পোশাকটিই আপনি পড়তে পারেন আয়েসি ভাব নিয়ে।
ফ্যাশনে অভ্যস্ত তরুণেরা। অফিস, পার্টি সবজায়গায় তারুণ্যের জন্য চাই ফ্যাশনেবল পোশাক। মেয়েরাও পিছিয়ে নেই ফ্যাশনে। ছেলেরা শুধু শার্ট-প্যান্টের সাথে ব্লেজার পরলেও মেয়েরা পরছে শাড়ি বা সালোয়ার-কামিজসহ বিভিন্ন পোশাক।
বিশেষ করে চাকরিজীবী ছেলেরা শীতের পোশাক হিসেবে ব্লেজার বেশি পছন্দ করেন। তরুণীরা পছন্দ করেন মোটা কাপড়ের টপস, লেগিংস আর বাহারি ডিজাইনের কার্ডিগেন। টি-শার্ট বা শার্ট পরলে উপরে পরতে পারেন হাতা কাটা সোয়েটার। অথবা একটু ঢিলেঢালা পুলওভারও। আঁটসাঁট নয় বরং ঢিলেঢালা পোশাকই পরতে আগ্রহী কিশোরী আর তরুণীরা। সোজা কাটের পোশাকের সাথে বেছে নিতে পারেন হাঁটু পর্যন্ত লম্বা ব্লেজার।
অফিসের প্রয়োজনে ব্লেজার পরলেও আগের মত আর সাদা, কালো বা ছাই রঙের পড়েন না তরুণরা। তাই রঙ ছড়াতে পারেন ব্লেজারেও। এ ছাড়া হুডি জ্যাকেটও ধরে রাখছে হাল ফ্যাশনের আবেদন। আর মাফলার তো আছেই।
শীত পোশাক হিসেবে হালকা-পাতলা গরম কাপড়ই পছন্দ এই সময়ের তরুণদের। আর তাই পাওয়া যাচ্ছে পাতলা কাপড়ের জ্যাকেট। তরুণদের চাহিদার কথা মাথায় রেখে জ্যাকেটেও আনা হয়েছে নানান পরিবর্তন। বৈচিত্র্য এসেছে কাপড়, প্যাটার্ন, বোতাম, রঙ ইত্যাদিতে।
শীতকাল হলো আঁটসাঁট চাপা জিন্স পরার উপযুক্ত সময়। এক্ষেত্রে গাঢ় রঙ এর প্রাধান্য দেয়া উচিত। স্কার্ফ এমন একটি ফ্যাশন অনুষঙ্গ, যা কি না শীত বা গ্রীষ্ম-যে কোনো ঋতুতে যে কোনো পোশাকেই দারুণ মানাবে আপনাকে।
তারুণ্যের রঙ-ছোঁয়া ফ্যাশনের বিষয়টি মাথায় রেখে এমনই সব শীতের বাহারী পোশাকের পশরা সাঁজিয়েছে চট্টগ্রাম নগরীর খুলশী টাউন সেন্টারের আরবান ট্রেনজ। তরুণ-তরুণী আর শিশুদের কথা মাথায় রেখে শীতের পোশাকের সম্ভার সাজিয়েছেন তারা।
আরবান ট্রেনজ থেকে আপনিও বেছে নিতে পারেন শীতের সেরা পোশাকটি। যার দামও রাখা হচ্ছে সাধ্যের মধ্যে। এই শীতে ছেলেদের জন্য আরবান এনেছে- ফুল হাতা টি-শার্ট, হুডি,ডেনিম শার্ট, শীতের টুপি, জিন্স প্যান্ট, সোয়েট প্যান্ট, টুইন প্যান্ট, লোফার, সোয়েটার, ডেনিম জ্যাকেট, স্লিভ কটন ক্যাজুয়াল জ্যাকেট, ক্যাজুয়াল শীতের টুপি, ফুল স্লিভ কটন হুডি, স্টাইলিশ বিয়ানি টুপি, ড্যাবল টোন রেগুলার ওয়্যার, সফট কটন।
মেয়েদের জন্য হুডি, জ্যাকেট, ফুল হাতা টি-শার্ট, ডেনিম শার্ট, ফুল হাতা পোলো শার্ট, হ্যাট ও ক্যাপ, শীতের ট্রাউজার, লেটেস্ট উইন্টার কালেকশন ট্রেন্ডি টাচ্ বিয়ানি ক্যাপ সেট, মাল্টি কালার শীতের বিয়ানি টুপি, মাথা এবং গলার মাফলার সেট।
এছাড়াও ট্রেনজের উইন্টার কালেকশনে আরো রয়েছে ডুয়েল সলিড কালার শীতের বিয়ানি ক্যাপ, রেড উলেন বিয়ানি টুপি ফর ম্যান এন্ড ওম্যান, সবুজ রঙের স্টাইলিশ উলেন জেন্টস বিয়ানি ক্যাপ, শীতের ফ্যাশনেবল উলেন সলিড কালার বিয়ানি টুপি, মেয়েদের আকর্ষণীয় নকশাদার কার্ডিগান সোয়েটার, হাই কোয়ালিটি রাউন্ড নেক লেডিস কার্ডিগান সোয়েটার,লেডিস বর্ডার স্টাইল মাল্টি কালার কার্ডিগান সোয়েটার, আকর্ষণীয় সফট ফেব্রিক কার্ডিগান সোয়েটার ফর ওমেন, ট্রেন্ডি লেডিস মাল্টি কালার কার্ডিগান সোয়েটার, স্টাইলিশ উইন্টার কার্ডিগান সোয়েটার উইথ কোটি ফর ওমেন, ফ্যাশনেবল ফুল স্লিভ কার্ডিগান সোয়েটার ফর লেডিস, সেমি লং মাল্টি কালার লেডিস ফুল স্লিভ কার্ডিগান সোয়েটার, ভি কাট নেক গোল্ডেন লেডিস উইন্টার কোট, ফুল হোয়াইট ডেনিম জ্যাকেট, ব্লু কালার লং স্লিভ লেডিস উইন্টার ডেনিম জ্যাকেট, প্রিন্টেড রেড কালার উইন্টার কটন ফুল স্লিভ হুডি ইত্যাদি।
তরুণদের ক্রয় ক্ষমতার কথাটি মাথায় রেখে পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে আরবান ট্রেনজ’র কর্ণধার কে সামী আহমেদ বলেন, আরবান ট্রেনজ-এ ফুল স্লিভ উলেন সুয়েটার (ম্যান) ৭শ টাকা, ফুল স্লিভ উলেন সুয়েটার (ওমেন) ৪’শ টাকা, লেডিস ইউন্টার হুডি ৪’শ থেকে ৫’শ টাকা, লেডিস ফেন্সি টপস ৩৫০টাকা থেকে ৬’শ টাকা, লেডিস ডেনিম টুইল প্যান্ট ৫’শ টাকা, জেন্টস ডেনিম প্যান্ট ১হাজার টাকা, জেন্টস ফরমাল টুইল প্যান্ট ৮’শ টাকা, জেন্টস ক্যাজুয়াল শার্ট ৯’শ টাকা।
উইন্টার জ্যাকেট ১২’শ থেকে ৩ হাজার টাকা, ফরমাল স্যুট সাড়ে ৩ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা, জগার প্যান্ট ৬’শ টাকা, কার্গো প্যান্ট ৯’শ টাকা, ট্রাউজার প্যান্ট ৬’শ টাকা, ফুল স্লিভ টি-শার্ট ৬’শ টাকা, ফরমাল শার্ট ৮’শ থেকে ১২’শ টাকা, লেডিস লং কুর্তি ৪’শ থেকে ৬’শ টাকা। সাশ্রয় মূল্যে শীতের এই অভিজাত্যময় পোশাকগুলো পাওয়া যাচ্ছে আরবান ট্রেনজ-এ।