চট্টগ্রামের খবর

কাল থেকে শুরু মেয়রের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ওয়াহিদ বিন আবির: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নব-নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী’র দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের জরুরী জনগুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে মশক নিধন, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম কাল থেকে শুরু হচ্ছে।

আগামীকাল ২০ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০ টায় নগরীর নতুন চান্দগাঁও থানার সম্মুখ চত্বর থেকে এ অভিযান শুরু হবে বলে জানিয়েছে চসিক।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এই অভিযাত্রার সূচনা করবেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। তিনি এ অভিযানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।