প্রদর্শনীলিডসংস্কৃতি

‘শিকড়’র প্রদশর্নী পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত

ওয়াহিদ বিন আবির:  বাংলাদেশ আর্টউইক আয়োজিত লোকশিল্প প্রদশর্নী ‘শিকড়’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ মারিন সুহ।

আজ ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার নগরীতে চারুকলা ইনস্টিটিউটের রশিদ চৌধুরী গ্যালারীতে ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এই শিল্প প্রদশর্নী পরির্দশন করেন তিনি।

এসময় বাংলাদেশের সমৃদ্ধ লোকশিল্প সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে প্রদশর্নী আয়োজনের জন্য প্রশংসা করেন তিনি।

পরবর্তীতে ফ্রান্সের সাথে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন রাষ্ট্রদূত।এ ধরনের শিল্পচর্চার মাধ্যমে দুই দেশের শিল্পের জ্ঞান ও ধারণায় চারু শিল্পীদের মাঝে বিনিময়ের সুযোগ হবে বলেও জানান রাষ্ট্রদূত জঁ মারিন সুহ।

প্রদর্শনী পরিদর্শন করায় রাষ্ট্রদূত ও তার স্ত্রী মারি কেরোলিন সলিসকে সংবর্ধনা ও ধন্যবাদ জানান চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম’র পরিচালক ড. সালভাম থোরেজ, বাংলাদেশ র্আটউইকের কো-ফাউন্ডার মো. মহসিন, অধ্যাপক জসিম উদ্দিন, গুরুপদ চক্রবর্তী, শিল্পী সঞ্জয় দাশ ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রদর্শনীটির কিউরেটরের দায়িত্বে আছেন বাংলাদেশ আর্টউইকের প্রতিষ্ঠা নিহারিকা মমতাজ।