ঘরেই এবার আরামই আরাম, আজই কিনুন এয়ারসোফা বেড
ওয়াহিদ বিন আবির : নতুন ফ্ল্যাট কিংবা বাড়ি? ঘরের আসবাবপত্র কেনা নিয়ে চিন্তা করছেন? বাজেটের মধ্যে কোন আসবাবপত্র হতে পারে নজরকাড়া? কোন আসবাবপত্র আপনার আরামের দিকটির প্রতি সর্বাধিক খেয়াল রাখবে? জেনে নিন সে বিষয়েও। এবার ঘরেই আরামই আরাম। আজই কিনে ফেলুন নতুন একটি এয়ারসোফা বেড।
বাড়িতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব আসা-যাওয়া লেগেই থাকে। তাই ঘরের সৌন্দর্যের দিকটিতে বরাবরই খেয়াল রাখেন গৃহকর্তা। নতুন সংসা এক ঢিলে দুই পাখি উড়াতে চান? এই যেমন ধরুন, খরচ সামলেই ভালোবাসার এই নয়া ঠিকানা সাজিয়ে তুলতে চান? চটজলদি সমাধান হাতের কাছেই। আজই কিনুন এয়ারসোফা বেড। নিত্যনতুন ডিজাইনের এয়ারসোফা বেড এখন বাজারে মেলে। একাধিক অনলাইন সংস্থা আধুনিক ডিজাইনের এয়ারসেফা বেড নিয়ে হাজির। আপনার পছন্দের সোফাটি আজই বেছে নিন।
শুধু বাড়িতেই নয়। কোথাও কয়েকদিনের ঝটিকা সফরে বেড়াতে গেলেও গাড়ির ডিকিতে নিয়ে নিতে পারেন এয়ারসোফা বেডটি। খুব সহজেই এটি বহন করতে পারেন কোনওরকমের ঝুট-ঝামেলা ছাড়াই। সঙ্গে একটি পাম্প দেওয়ার যন্ত্র রাখলেই কেল্লা ফতে। পিকনিক বা অন্য কোনও জায়গায় দু’একদিনের ছুটি কাটাতে সঙ্গে নিয়ে যান এয়ারসোফা বেডটি। হাওয়া ভরে বেড়ানোর জায়গাতেও সোফায় বসে আরাম নিন। আপনি তো বটেই কাছের বন্ধুদেরও এই আরাম নেওয়ার সুযোগ করে দিন। আদতে যা আপনার পার্সোনালিটিকে আরও বেশী উদ্দীপ্ত করতে সাহায্য করবে। প্রিয়জনেদের নিয়ে এয়ারসোফা বেডে বসে নিশ্চিন্তে কাটান বড়ানোর অবসর সময়।
আপনার বাজেটের মধ্যেই এখন নানা সংস্থা বাজারে এনেছে আধুনিক ডিজাইনের এয়ারসোফা বেড। উন্নতমানের , আরামদায়ক, লাক্সারি লুকের এই সোফা বেড আপনার নজর কাড়বেই। রোজকার হাড়ভাঙা পরিশ্রম শেষে বাড়ি ফিরে আপনার ক্লান্তিকে দূর করতে এয়ারসোফা বেডের জুড়ি নেই। বাড়িতেই নিন আরাম। ছুটির দিনেও এটি হতে পারে আপনার সারাদিনের সঙ্গী। খবরের কাগজের পাতায়-পাতায় চোখ বোলাতে বোলাতে কখন যে সোফায় ঘুমিয়ে পড়বেন, টেরো পাবেন না। এতটাই আপনার আরামের খেয়াল রাখবে এই এয়ারসোফা বেডটি। তাই আর দেরি নয়। অনলাইন সাইটে গিয়ে আজই আপনার বাড়ির জন্য অর্ডার করে ফেলুন একটি এয়ারসোফা বেড।