রান্নাঘরলাইফস্টাইল

আলু পরাটা যেভাবে বানাবেন

ওয়াহিদ বিন আবির : লুচি বা পরোটা জাতীয় খাবারের ওপর সব সময়ই আমাদের একটা ভালবাসা জড়িয়ে। মূলত ছুটির দিনে জল খাবারে ওটস কর্নফ্লেক্স বা পাউরুটি থেকে বাইরে বেরিয়ে ব্রেকফাস্টে প্লেটে আমরা লুচি আলুরদম বা পরোটা চানা মসলা জাতীয় খাবারের প্রত্যাশা করি বা কখনও কখনও বাইরের কচুরি তরকারি বা নানপুরি দিয়ে পরিপূর্ণ হয় রসনাতৃপ্তি। এই ধরনের এটি জনপ্রিয় পদের নাম আলুর পরোটা। আলুর পরোটা মূলত ময়দা বা আটা দিয়ে বানানো পরোটার ভেতর আলুর পুর। খেতে লাগে দুর্দান্ত। আজকে আপনাদের জন্য রইল এই আলুর পরোটা বানানোর রেসিপি। আসুন দেখে নিই

উপকরণ: ১৫০ গ্রাম আটা, নুন ও চিনি পরিমাণ মতো, তেল, ১০০ গ্রাম গরম জল। পুর বানানোর জন্য খোসা ছাড়ানো আলু সেদ্ধ ২৫০ গ্রাম, ৮০ গ্রাম পেঁয়াজ, ১৫ গ্রাম আদা, ১০ গ্রাম রসুন, ৫ গ্রাম কাঁচা লঙ্কা কুচি, ৫ গ্রাম ধনে পাতা, ৫ গ্রাম নুন, হাফ টেবিল চামচ চাট মসলা, ১/৪ টেবিল চামচ জোয়ান, ১০০ গ্রাম তেল।

কীভাবে বানাবেন: আটা, নুন, চিনি ও সামান্য তেল একটি পাত্রে মিশিয়ে নিন। এবার গরম জল অল্প অল্প করে দিয়ে মেখে একটি ডো বানিয়ে নিন। এবার ডো টিকে ভালো করে ৫ মিনিট হাত দিয়ে মাখুন। এবার আধ ঘণ্টার জন্য ঢেকে রাখুন। এবার পুর বানানোর জন্য একটি পাত্রে সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিন। এবার একে একে পেঁয়াজ কুচি, আদা ও রসুন কুচি, লঙ্কা কুচি ও বাকি সব মসলা মিশিয়ে আলুটা আরও একবার ভালো করে মেখে নিন। এবার মেখে রাখা আটা থেকে একটু বড় মাপের লেচি কেটে তার মধ্যে আলু দিয়ে বানানো পুর পরিমাণ মতো ভরুন। এবার হাত দিয়ে চেপে পুর ভরা লেচি পরোটার মত গোলাকৃতি করে বেলে নিন। কড়াইতে সাদা তেল গরম করুন। করে আঁচ মাঝারি রেখে ভালো করে ভেজে নিন। তৈরী আপনার আলুর পরোটা। গরম গমর টমেটো সস বা রায়তার সঙ্গে পরিবেশন করুন