ওয়্যারড্রোপফ্যাশন

তিন দশকে ‘পিনন’ শাড়িঘর : গুণগত মানই পুঁজি

ক্লিক ডেস্ক :: ৩০ বছরে পা রেখেছে নগরীর ঐতিহ্যবাহী শাড়ি ঘর ‘পিনন’। ২৯ বছর পূর্তি ও ৩০ বছরে পদার্পণ উপলক্ষে গত ২৭ মার্চ রোববার সন্ধ্যায় নগরীর প্রবর্তক মোড়ে কেক কাটার মধ্য দিয়ে ২০ দিনব্যাপী বিক্রয় উৎসবে আয়োজন করে প্রতিষ্ঠানটি।

বিক্রয় উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের প্রতিষ্ঠাতা ও ইনার হুইল’র চেয়ারম্যান মিসেস খালেদা এ আউয়াল।

পোশাকের গুণগতমান ও সুনাম অক্ষুণ্ণ রেখে দীর্ঘ এই পথচলাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তিন দশকে পা রেখেছে পিনন। এই দীর্ঘ পথ চলায় পিনন সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে।

তরুণ উদ্যোক্তা মহি আহমেদ চৌধুরীর নেতৃত্বে ও পরিচালনায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করে পিনন। গ্রাহকদের পূর্ণ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পিননের দীর্ঘ এই পথ চলা আজও অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য এম কে সাফি চৌধুরী জানান, ৩০ বছরে পদার্পণ উপলক্ষে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে পিনন। শো রুমের আধুনিকায়নসহ চাহিদা অনুযায়ী পোশাকের সরবরাহ বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি।