প্রদর্শনীফ্যাশনশিল্পাঙ্গনসংস্কৃতি

স্টারলিট ইভেন্টে’র ঈদ ফ্যাশন’১৬ রোববার

pic 3ক্লিক প্রতিবেদক :: ঈদের পোশাককে ক্রেতাদের মধ্যে জনপ্রিয় করে তুলতে স্টারলিট ঈদ ফ্যাশন’১৬ আয়োজন করেছে চট্টগ্রাম ফ্যাশন মিডিয়ার জনপ্রিয় অগ্রাইজেশন স্টারলিট ইভেন্ট।
আগামীকাল ৫ জুন রোববার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনিস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে হল রুমে অনুষ্ঠিতব্য র‌্যাম্প কিউতে অংশ নিবেন চট্টগ্রাম ও ঢাকার জনপ্রিয় মডেল তারকারা।

চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন হাউজের পোশাক পড়ে জমজমাট ফ্যাশন কিউতে অংশ নিবেন মডেলরা। এছাড়া অনুষ্ঠানে আরও থাকবে নৃত্য ও গান। 

pic 1স্টারলিট ইভেন্টের কর্ণধার এবি রণী ক্লিক ম্যাগাজিনকে জানান, দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ফ্যাশন মিডিয়াতে কাজ করছে স্টারলিট। তিনি বলেন, গত কয়েকবছর ধরেই নিয়মিতভাবে ঈদ ফ্যাশন উৎসবের আয়োজন করছি আমরা।

স্টারলিট ইভেন্টস এর আয়োজন সম্পর্কে বলতে গিয়ে ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, ঈদকে সামনে রেখে নানান ডিজাইনের পোশাক তৈরী করে ডিজাইনাররা। এই পোশাক ক্রেতাদের কাছে জনপ্রিয় করে তুলতে স্টারলিট যে ঈদ ফ্যাশনের আয়োজন করতে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে।

 জেইউএস /