ওয়্যারড্রোপপ্রদর্শনীফ্যাশনলিড

রিনাং’র দু’দিন ব্যাপী পোশাক প্রদর্শনী উদ্বোধন

Rinangক্লিক প্রতিবেদক :: ঈদকে সামনে রেখে নগরীর জেলা শিল্পকলা একাডেমী আর্টহলে ‘ঈদ ফ্যাশন’ শিরোনামে দুই দিন ব্যাপী পোশাক প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রামের খ্যাতনামা ফ্যাশন হাউজ ‘রিনাং’।

শনিবার বিকালে পোশাক প্রদশনীর উদ্বোধন করেন প্রধান অতিথি ‘দৈনিক পূর্বকোণ’র সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন রিনাং ফ্যাশন হাউজের কর্ণধার রোকেয়া বেগম, ফ্যাশন ডিজাইনার জুলেখা বেগম, রওশন আরা চৌধুরী এবং সালসাবিল করিম চৌধুরী প্রমূখ।

এসময় প্রধান অতিথি বলেন, ফ্যাশনের ক্ষেত্রে চট্টগ্রাম অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন, যে কোনো উৎসবক ফ্যাশন নির্ভর করতে একসময় আমরা ঢাকামুখি ছিলাম। তিনি বলেন, এখন চট্টগ্রামেই অনেক ভালো ফ্যাশন হাউজ গড়ে উঠেছে। রয়েছে জাতীয়মানের অনেক ফ্যাশন ডিজাইনার।

ঈদকে সামনে রেখে রিনাংয়ের এ পোশাক প্রদর্শনী ক্রেতাদের চাহিদা মেটাতে অগ্রণী ভূমিকা রাখবে বলেও বলেন তিনি।

দীর্ঘ চারবছর পোশাক শিল্পে কাজ করছেন জানিয়ে রিনাংয়ের কর্ণধার রোকেয়া বেগম বলেন, এবারই প্রথম পোশাক প্রদর্শনীর আয়োজন করেছি আমরা।

ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, রিনাং মেয়েদের পোশাক বেশী তৈরী করলেও ঈদকে সামনে রেখে ছেলেদের নানান রঙের পাঞ্জাবীও করা হয়েছে।

ফ্যাশন ডিজাইনার সালসাবিল করিম চৌধুরী বলেন, প্রতিটি পোশাক ডিজাইনের ক্ষেত্রে আমরা দেশীয় কাঁচামাল ও মানানসই ফেব্রিকসের বিষয়টি মাথায় রেখে কাজ করি।

নগরীর ৬০৮, বাটালী রোগ, এনায়েত বাজারে রিনাংয়ের কারখানা ও বিক্রয় কেন্দ্র জানিয়ে তিনি আরও বলেন, যে কেই ফোনে বা বিক্রয় কেন্দ্র থেকে ঈদের জন্য পছন্দের পোশাক অর্ডার দিতে পারবেন।

উল্লেখ্য, ১১ জেুন শনিবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১২ জুন রোববার পর্যন্ত ।

ছবিয়াল :: দূর্জয় বড়–য়া