আধুনিক চট্টগ্রামের রূপকার এ,বি,এম মহিউদ্দিন চৌধূরী
জালালউদ্দিন সাগর :: চট্টগ্রাম নগরীকে আধুনিক শহরে রূপান্তর করতে যে মানুষটি প্রাণপনে চেষ্টা করে চলেছেন তিনি এবিএম মহিউদ্দিন চৌধুরী। চেষ্টা বললে ভুল হবে। মহিউদ্দিন চৌধূরী আধুনিক চট্টগ্রামের রূপকার-এমনাটই মনে করেন নগরীবাসী। আধুনিক চট্টগ্রাম প্রতিষ্ঠা করতে তিনি বিশেষ ভুমিকা রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়. চট্টগ্রাম প্রকৌশন বিশ্ববিদ্যালয়, গ্যাস ডিস্ট্রিবিউশন সিসটেম লিমিটেড, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারসহ বহু সাস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠায়।
মুক্তিযুদ্ধের পরবর্তি সময়ে বিধ্বস্ত চট্টগ্রামকে বসবাসের যোগ্য করে তুলেছেন তিনি। তাঁর রাজনৈতিক লক্ষ একটাই-চট্টগ্রামের উন্নয়ন। চট্টগ্রামের মানুষের উন্নয়ন।
মুক্তিযুদ্ধে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হয়ে অমানুষিক নির্যাতনের শিকার হন চট্টলার বীপুত্র এবিএম মহিউদ্দিন চৌধুরী। পাক-কারাগার থেকে পালিয়ে পাড়ি জমান ভারতে। সশস্ত্র প্রশিক্ষণ শেষে সক্রিয়ভাবে অংশ নেন যুদ্ধে। চৌধুরী জানান, শহীদ ভেবে বাবা আমার নামে ফাতেহা দিয়েছিলো ।
তিনি বলেন, এরিমধ্যে মাঝে একদিন মানসিক রোগী সেজে চট্টগ্রাম কারাগার থেকে পালিয়ে যাই আমি। পাড়ি জমাই ভারতে। তিনি বলেন, যুদ্ধের সময় আমি ছিলাম ভারত-বাংলা যৌথবাহিনীর মাউন্টেন ডিভিশনের অধীনে।
প্রায় ১৭ বছর মেয়র থাকাকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সিটি গভর্ণমেন্টের আদলে গড়ে তুলেছেন তিনি। প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নগর উন্নয়নের প্রধান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন চট্টগ্রামের প্রাণ পুরুষ, জাতিরজনক বন্ধুর আদর্শে গড়া সৈনিক মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন,‘ চট্টগ্রামের উন্নয়ণের জন্য আমি জীবন বাজি রাখতেও প্রস্তুত। কারন কাজ করতে গেলে হিম্মত রাখতে হবে। সেই শক্তি ও সাহস আমার আছে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন‘ আমি মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর হৃদয়ে আছি-থাকবো। আপনাদের প্রতিনিধি হয়েই আমি কাজ করে যতে চাই।’
শিক্ষা ও চিকিৎসার বিষয়ে অনেক বেশী সচেতন ছিলেন আওয়ামী লীগের এই পুরোধা ব্যক্তি। মেয়র নির্বাচিত হওয়ার পর খ্যাতে তিনি এনেছেন সর্বোচ্চ পরিবর্তন। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। নগরীর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা সম্প্রসারণে তার রয়েছে বিশেষ অবদান। ।
একই সাথে অন্ধকার চট্টগ্রাম নগরীকে আলোকিত করতে ব্যপক কর্মসুচি নিয়েছিলেন তিনি। সম্প্রসারণ করেছিলন নগরীর রাস্তাঘাট। নির্মান করেছিলেন নতুন নতুন রাস্তা। যারমধ্যে উল্লেখ যোগ্য আগ্রাবাদ এক্সেস রোড ও জাকির হোসেন রোড সম্প্রসারণ। নগরীর প্রবেশ মুখে সিটি গেইট নির্মান করে তিনি বিশেষ প্রশংসিত হয়েছিলেন।
জীবনের প্রয়োজনে বারবার কষ্টকে জয় করেছেন তিনি আর জীবিকার প্রয়োজনে হয়েছিলেন চা দোকানের কর্মচারী, বাসের হেলপার, রেডিও মেকানিক, পত্রিকার হকার। আর এভাবেই সকল বাধাকে পদদলিত বরে একজন সাধারণ মানুষ মহিউদ্দিন চৌধুরীর হয়ে ওঠেন অসাধারণ একজন। তাঁর পুরো জীবনটাই কর্মময়- সাফল্য গাঁথা। চট্টগ্রামের সূর্য সন্তান তিনি।
সাধারণ খেটে খাওয়া মানুষের প্রয়োজনে ছড়িয়েছেন দ্যূতি। জীবনের সূবর্ণ সময় গুলো তিনি দান করেচেন চট্টলার মানুষের ভাগ্য পরিবর্তনে।
১৯৪৪ সালের ডিসেম্বর মাসে রাউজানের গহিরার শান্তির দ্বীপ গ্রামের সভ্রান্ত বক্স আলী চৌধূরী পরিবারে জন্ম তাঁর। বাবা হোসেন আহমদ চৌধূরী আর মা বেদুরা বেগম চৌধূরী। দাদা আশরাফ আলী চৌধুরী ছিলন ব্যবসায়ী। প্রথম স্ত্রী শাহেদা মহিউদ্দিনের মৃত্যুর পর ১৯৮৭ সালে তিনি হাসিনা মহিউদ্দিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
চৌধুরী বলেন, মহান সৃষ্টিকর্তার বর্ণীল পরশে সাজনো হয়েছে চট্টগ্রামকে। এই চট্টগ্রামেই কেটেছে আমার শৈশব, কৈশর ও যৌবনের উত্তাল সময়।
তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা সেই ছোটকাল থেকেই। সহপাঠি ও সমবয়সীদের বিভিন্ন সমস্যা সমাধানে সব সময় অগ্রণী ভূমিকা রেখেছি।
চার ভাই ও ৫ বোনের মধ্যে তিনি মেঝো (ভাইদের মধ্যে)। প্রাইমারী স্কুল সিতাকুণ্ডের মনিদ্রনাথ প্রাইমারী বিদ্যালয়। ১৯৬২ এসএসসি- হাটহাজারী খন্দকিয়া শিকারপর হাইস্কুল ।
১৯৬৫ সালে সিটি কলেজ থেকে এইচএসসি ও ১৯৬৭ সালে গ্রাজ্যুয়েশন সম্পন্ন করেন তিনি। এ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে তিনি ভর্তি হলেও সেখানে মন টেকেনি বেশী দিন।
তিনি বলেন, আমার বাবা ছিলেন, রেলের স্টেশন মাষ্টার। অনেক মমতা আর ভালোবাসা দিয়ে তিনি আমাদের বড় করেছেন। বিপ্লবী হতে শিখিয়েছেণ।
রাউজানের বক্স আলী পরিবাওে জন্ম নেয়া সাধারণ এক শিশু নিজ গুণ ও যোগ্যতায় একদিন পরিনত হলেন চট্টগ্রামের ভ্যাগ্য বিধাতা হিসেবে। নগ্ন পাহাড় ঘেরা ঝোপঝাড়ের একটি জঞ্জালের শহরকে পরিচ্ছন্ন করে রূপ দেন আধুনীক শহরে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আদর্শ মেনেছেন আওয়ামী লীগকেই। ২০০৬ সালে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে। এর আগ তিনি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়ীত্ব পালন করেছেন।
১৯৯৫ সালে অন্যায় ভাবে তাকে গ্রেফতার করে তৎকালিন সরকার। বিষ্ফোরণ ঘটে চট্টগ্রামে। চট্টগ্রামে লাখো লাখো সাধারন মানুষ রাস্তায় নামে নেতাকে ছড়িয়ে নিতে। একসময় বাধ্য হয় সরকার। মুক্তি পান মহিউদ্দিনন।
সর্বশেষ নির্যাতিত হন রাজনিতি পরিশোধনের নামে নেমে আশা সামরিক শকুনের ওয়ান ইলেভেনের শাসনামলে। ষাটোর্ধ বয়সে কারান্তরিণ ছিলেন দীর্ঘ দুই বছর। এরমধ্যেই নির্মম ভাবে ইন্তেকাল করেন আদরের মেয়ে ফওজিয়া সুলতানা টুম্পা।
টুম্পাকে মৃত্যু অবধারিত জেনেও নানান টালবাহানা করে অনির্বাচিত সরকার নামক ভদ্রবেশি আরেক নব্য সামরিক জান্তা দেখতে দেয়নি মেয়ের মৃত দেহ।
এবিএম মহিউদ্দিন সম্পর্কে একুশে পদক পাওয়া প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বাইরে তিনি ভীষণ কঠোর। বাক্যে অমিতাচারী। সময়ে-অসময়ে অতি রূঢ়ভাষী তিনি-তাই অনেকের অতি অপ্রিয়। তবু সব কিছুকে ছাড়িয়ে মানবতাবোধে শিক্ত কোমল একজন মানুষ তিনি। যাঁর জীবনের ভেতরে লুকিয়ে আছে অনেক গুলো শিক্ষণীয় অধ্যায় ।