আপনার পোষ্যটি কখন কখন আপনাকে আই লাভ ইউ বলে জানেন
ওয়াহিদ বিন আবির : সারাদিনের ক্লান্তির পর মন চায় বাড়ি এসে এমন কারুর সান্নিধ্য পেতে যে সত্যি সেই মুহূর্তে শুধু আপনাকেই চায়। এমনটা হয় কখন জানেন? যদি অব্রি এসে দেখেন একটি চারপেয়ে প্রাণী আপনার অপেক্ষায় দিন কাটালো সেই সোফার ধারে। এমন নিঃস্বার্থ ভালোবাসা মনে নয় মা-বাবার পর আর কেউই দেবে না। যদিও সেই ভালোবাসার জন্যে আপনাকে বিশেষ সময় দিয়ে ভাবতে লাগবে না। আপনি দীর্ঘ সময়ের পর বাড়ি আসলেই সে নানা কৌশলে জানিয়ে দেবে আপনাকে কতটা মিস করলো সে।
১. জড়িয়ে ধরা: আপনি কি কখনো আপনার পোষ্যের সামনে কেঁদেছেন? তাহলে দেখবেন সেও আপনার দিকে তাকিয়ে থাকবে ও আপনাকে থামানোর চেষ্টা করবে। তারাও কিন্তু আপনার মুড ও মন বুঝতে পারে। আপনি খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে তারা জোর করে আপনার কাছে ঘেঁষে বসে যাতে আপনি আদর করতে বাধ্য হন। এটাও তাদের এক প্রকারের রীতি আপনাকে ভালোবাসা জানানোর।
২. কোলের উপর উঠে শোওয়া: বেশিরভাগ প্রাণীরাই তাদের অস্তিত্ব জানান দিতে এটাই করে থাকে। তারা আপনার ধ্যান, সময় সব চায় একসঙ্গে। তাই আপনার কোল জুড়ে শোওয়ার মানেই হলো এবার আপনি বাধ্য তাকে আদর করতে। আবার মাঝে মাঝেই ভিজে নাক দিয়ে ভালোবাসাটা বুঝিয়ে দেওয়াটাও তাদের এক ধরণের স্বভাব।
৩. লেজ নাড়ানো: এটা তারা সেই সময়েই করে যখন তারা আপনার সময় চায় আপনার থেকে। কারণ তারা চায় যায়নি তাদের সঙ্গেও কিছুটা সময় কাটান কাজের ফাঁকে। তাই যে কোনো সময়ে তাদের যদি মনে হয় আপনি তাদের দিকে ধ্যান দিচ্ছেন না তারা লেজ নেড়ে জানান দেয় যে এবার তাদেরকে একটু আদর করার সময় এসে গেছে। আবার আপনি যদি তাদেরকে আদর করে কিছু বলেন তো তারা সেটা মন দিয়ে শোনে ও লেজ নাড়াতে থাকে। এতে প্রমাণিত হয় যে সে সত্যিই আপনার ভালোবাসার অপেক্ষায় থাকে। তারা আপনাকে বিশ্বাস করে বলেই লেজ নাড়িয়ে তা প্রদর্শন করতে চায়।