আসছে মারজানের ‘মুসাফির’
জালালউদ্দিন সাগর :: সু-শ্রী, স্মার্ট মেয়ে মারজান। রূপালী পর্দার রঙের আলোয় তাঁর মুখ ভেসে উঠবে এমন স্বপ্ন দেখতেন তিনি। এক সময় হেটেছেন র্যাম্প স্টেজেও। অবশেষে রূপালী পর্দায় নিজেকে দেখার স্বপ্ন পূরণ হতে হলেছে মারজানার।
ইতিহাসের পথ ধরে আমাদের চলচ্চিত্রাঙ্গনে নায়িকা চরিত্রে রূপালী পর্দা কাঁপিয়েছিলেন চট্টগ্রাম থেকে উঠে আসা অভিনেত্রীরাই। বাংলাদেশের কিংবদতিতুল্য চিত্রনায়িকা শাবানা, অঞ্জু ঘোষ তাদের অভিনয়গুণে বাংলাদেশ ছাড়িয়ে ভারতসহ সারাবিশ্বের বাংলাভাষাভাষি মানুষের হৃদয়ে অবস্থান করে নিয়েছিলেন। সুনাম কুড়িয়ে এখনো তারা দর্শক হৃদয়ে অবস্থান করছেন।
চিত্রনায়িকা হিসেবে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের চলচ্চিত্রে নায়িকা হিসেবে একছত্র আধিপত্য বজায় রেখেছিলেন চট্টগ্রামের শিল্পী পুর্ণিমা।সে ধারাবাহিকতায় এবার রূপালী পর্দায় প্রতিনিধিত্ব্য করতে যাচ্ছেন চট্টগ্রামের এই মেয়ে- শুক্রবার থেকে এক যোগে সারা দেশে মুক্তি পাবে তাঁর অভিনিত প্রথম চলচিত্র মুসাফির ।
চলচিত্র বোদ্ধাদের অভিমত, বাংলাদেশের চলচ্চিত্রে চট্টগ্রামের এই শুণ্যতা পূরণে স্বতন্ত্র অবস্থান তৈরি করে ঢাকাই সিনেমা জগতে ঝড় তুলতে যাচ্ছেন চট্টগ্রামের মেধাবী অভিনেত্রী নবাগত মারজান জেনিফা।
ঢাকার চলচ্চিত্রের তরুণ পরিচালক অনন্য মামুনের ‘রোমান্স’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে জেনিফা’র পথচলা শুরু হলেও আশিকুর রহমান পরিচালিত ’মুসাফির’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামের এই অভিনেত্রী।
মুসাফির ছবিটিতে প্রধান নায়িকা চরিত্রে মেহজাবিন নামে একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন মারজান তার সহ শিল্পী আরেফিন শুভ। এ সিনেমা প্রসঙ্গে মারজান জেনিফা বলেন, সিনেমাটিতে আমি খুব সাধারণ একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আরেফিন শুভ আমাকে খুন করতে আসে। কিন্তু অন্যান্য খলচরিত্রগুলো আক্রমণ থেকে সে-ই প্রত্যেকবার আমাকে প্রাণে বাচায়। ঘটনাক্রমে আমাদের মধ্যে প্রেম হয়ে যায়।
মুসাফির প্রসঙ্গে ছবির পরিচালক আশিকুর রহমান জানান, মুসাফির ছবি প্রতিটি দৃশ্য, গান এবং চিত্রায়ন আন্তর্জাতিক মানের। অনেক যত্ন সহকারে ছবিটির প্রতিটি দৃশ্য চিত্রায়ন করা হয়েছে। এরই মধ্যে
ইউটিউবে প্রকাশিত ‘মুসাফির’ এর ফাস্ট লুক ট্রেইলারসহ ‘আলতো ছোঁয়াতে’, ‘ফিরে আয়’, ‘পথ জানা নাই’ গানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। পারসেপচুয়াল
পিকচার্সের ব্যানারে নির্মিত ‘মুসাফির’ সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক আশিকুর রহমান নিজেই। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, টাইগার রবি, শিমুল খান প্রমুখ।
চট্টগ্রামের র্যাম্প মডেলিংয়ের মধ্য দিয়েই জেনিফা’র মিডিয়া জগতে পথচলা শুরু হয়েছিলো। অসাধারণ সুন্দর শারিরীক গঠন, অপরূপ সুন্দর চেহারার মাধুর্য্য, গ্ল্যামার, মেধা আর বিনোদন মাধ্যমের প্রতি বিশ্বাস, একাগ্রতা আর নিষ্ঠার কারনেই চলচিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন জেনিফা।
চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেই ঢাকার বিনোদন, বিজ্ঞাপন ও টেলিভিশন মাধ্যমে নিজের একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন জেনিফা। বিজ্ঞাপনচিত্রে কাজ করার পাশাপাশি ৬টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। বিনোদন মাধ্যমে কাজ করার পাশাপাশি তিনি ঢাকার শান্ত মরিয়ম ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইনিং বিষয়ে এ অধ্যায়ন করছেন।
জেনিফা বলেন, বিনোদন মাধ্যমে কাজ করার স্বপ্ন আমার অনেক আগে থেকেই ছিলো। চট্টগ্রামে আমি নিয়মিত একজন র্যাম্প মডেল হিসেবে কাজ করেছি। এই ক্ষেত্রে আমার সুনামও ছড়িয়ে পড়ে বন্দরনগরীতে। র্যাম্প মডেলিং-এ কাজ করতে করতেই সুযোগ আসে বিজ্ঞাপন চিত্রে কাজ করার সময়। এরই মধ্যে আমি গ্রামীন ফোন, রবি, আড়ং, ওয়েল ফুড, এ্যারোমা’র টিভিসিতে কাজ করেছি।
মডেলিং করতে করতে আমি দর্শকদের প্রশংসাও পেয়েছি সমানভাবে। অভিনয় করেছি ৬টি টেলিভিশন নাটকে। সম্প্রতি কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সাথে একটি সিনেমায় কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছি। জেনিফা বলেন, পরিচালক আমার উপর আস্থা রেখেছেন। আমি এই সুযোগটাকে পরিপূর্ণ মেধা আর মননশীলতার সাথে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্ঠা করেছি। চট্টগ্রামের মেয়ে হিসেবে ঢাকার চলচিত্রে শাবানা, অঞ্জু ঘোষ, পুর্ণিমাদের মতই সুনামের সাথে একজন পরিপূর্ণ অভিনয় শিল্পী হিসেবে কাজ করে যেতে চাই।
আগামী দিনের স্বপ্ন পরিকল্পনার কথা জানিয়ে জেনিফা বলেন আমি ঢালাওভাবে সব ছবিতে অভিনয় করতে আগ্রহী নই। জেনে বুঝে কাজ করতে চাই। আমি চট্টগ্রামের মেয়ে হিসেবে চট্টগ্রামের সুনাম অক্ষুন্ন রাখতে চাই চলচিত্রাঙ্গনে। চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী পরিবারের সন্তান মারজান জেনিফা পরিবারের তিন ভাইবোনের মধ্যে সবার বড়। তার ছোট এক ভাই ও এক বোন রয়েছে। বাবা চট্টগ্রামের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মা গৃহীনি। জেনিফা বলেন আমি চট্টগ্রামের একটি রক্ষনশীল পরিবারের মেয়ে। চলচ্চিত্রে অভিনয় আমার জন্য অনেক