ফ্যাশনবিনোদনলিডসংস্কৃতি

ক্লিকের বর্ষপূর্তি বুধবার

ক্লিক প্রতিবেদক :: আগামী ১৫ জুন, বুধবার প্রীতি সমাবেশ, ইফতার ও কেক কাটার মধ্য দিয়ে প্রথম বর্ষপূর্তি উৎযাপন করতে যাচ্ছে চট্টগ্রামের প্রথম পূর্নাঙ্গ লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিক।

চট্টগ্রামের জলা প্রশাসক মেজবাহ উদ্দিন কেক কেটে ক্লিকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

এসময় প্রীতি সমাবেশের সভাপতিত্ব করবেন ক্লিকের উপদেষ্টা রওশন আরা চৌধুরী।

ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর জানান, মাহে রমজানের ভাবগাম্বীর্যতা রক্ষার জন্য বর্ষপূর্তি অনুষ্ঠান অনারম্বর প্রীতি সমাবেশ ও ইফতার পার্টির মধ্য করা হবে।

বিন্দু ইভেন্টের পরিচালক-সদস্য, লেখক, ফ্যাশন ডিজাইনার,কোরিওগ্রাফার, ফটোগ্রাফার, মডেল,স্পন্সর, বিজ্ঞাপানদাতা, প্রতিবেদকসহ পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে যারা ক্লিকের সাথে কাজ করেছেন তাদেরকে বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান তিনি।