গবিতে সেমিস্টার ফাইনাল শুরু
ক্যাম্পাস ডেস্ক :: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে অনার্স এবং মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে দুই পর্বে (সকাল সাড়ে ৯টা থেকে এবং বিকেল দেড়টা থেকে) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু জানান, অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ৬টি বিভাগে এবার প্রায় ৩১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। নির্দিষ্ট তারিখসমূহে দুই পর্বে ১১ মে পর্যন্ত পরীক্ষা চলবে।
উল্লেখ্য যে, যথাসময়ে পরীক্ষা শেষ করতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষার পূর্বেই ব্যবহারিক পরীক্ষা নেয়া হয়েছে। যার ফলশ্রুতিতে যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে।