ঘর সাজাতে নানা হরেক রকমের গাছের জুড়ি মেলা ভার
ওয়াহিদ বিন আবির : ঘর সাজাতে কে না ভালোবাসে। নানা জিনিস দিয়ে আপনার পছন্দের ঘরকে করে তুলুন আরও বেশি আকর্ষণীয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘর সাজাতে নানা ধরনের গাছের জুড়ি মেলা ভার। ঘরের শোভা বাড়াতে গাছ অত্যন্ত কার্যকরী, এরই পাশাপাশি গাছ দিয়ে ঘর সাজাবার প্রবণতা স্বাস্থ্যকরও বটে। তাই আর দেরি নয়। পছন্দের ঘরকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে আজই কিনে ফেলুন নানা ধরনের গাছ।
ঘর সাজাতে যে কোনও ছোট গাছ আপনি লাগাতে পারেন। সদৃশ্য টবে গাছ লাগান ঘরে। ঘরের জন্য গাছ বাছার ক্ষেত্রে কোন গাছটি বারান্দার জন্য এবং কোন গাছটি ঘরের ভেতরে রাখার জন্য ব্যবহার করবেন তা আগে ঠিক করে ফেলুন। কিছু গাছ ছায়ায় ভালো থাকে, কিছু গাছ আবার রোদ না পেলে ভালো থাকে না। তাই সব জেনে শুনে গাছ আনুন ঘরে। যে গাছ রোদ না পেলে ভালো থাকে না, যদি ঘর সাজাবার ক্ষেত্রে সেগুলিই আপনার পছন্দ হয় তবে তাও কিনতে পারেন। বাড়ির বারান্দায় লাগান সেই গাছ।
যে গাছগুলি ছায়ায় ভালো থাকে সেগুলি ঘরে লাগাতে পারেন। ঘরের জন্য জায়গা বুঝে গাছ কিনুন। শুধু ভালো লাগলেই হবে না। আপনার ঘরের মাপ অনুযায়ী কোন গাছটি একেবারে পারফেক্ট সেদিকে নজর দিন। আজকাল অনলাইন সাইটগুলিতেও গাছের সম্ভার। একাধিক অনলাইন সংস্থা নানা ধরনের গাছ নিয়ে হাজির। শুধু পছন্দের গাছটি নির্বাচন করলেই হলো।
বিশেষজ্ঞরা বলছেন, গাছ কেনার আগে তার উপকারের দিকগুলি খুঁটিয়ে জেনে নিন। এক্ষেত্রে নানা বই বা ইন্টারনেটের সহযোগিতা নিন। যে গাছ ঘরে লাগাবেন তার কার্যকারিতা সম্পর্কে জেনে নিন। তারপর যে কোনও অনলাইন সাইটে গিয়ে অর্ডার দিন। বসার ও শোওয়ার ঘরে শোভা বাড়ায় এমন গাছ রাখুন। তবে শোওয়ার ঘরের জানালায় ঝুলন্ত টবেও রাখতে পারেন গাছ। জানালার গ্রিল থাকলে সেখানে কিছু লতানো গাছ লাগান। জানলা এই ধরনের গাছ গরমে ঘরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।