ক্যাম্পাস

জামায়াতের হরতালে পেছালো এইচএসসি পরীক্ষা

ক্যাম্পাস ডেস্ক :: দলীয় আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহালে জামায়াতের ডাকা হরতালের কারণে রোববারের এইচএসসি পরীক্ষা পিছিয়েছে।

বুধবার রাতে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ৮ মে রোববারের পরীক্ষাটি ৯ মে যথাসময়ের অনুষ্ঠিত হবে। আর মাদরাসা শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষাটি ২২ মে অনুষ্ঠিত হবে।