নিলামে প্রিন্সেস ডায়নার গাউন
ফ্যাশন ডেস্ক :: চলতি মাসে নিলামে উঠতে যাচ্ছে প্রিন্সেস ডায়নার দু’টি গাউন। এগুলোর মধ্যে একটির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৪৫ হাজার মার্কিন ডলার!
সাবেক ‘প্রিন্সেস অব ওয়েলস’এর জন্য নীল ও সবুজ রঙের প্রাচীন ভেনিসিয় অলঙ্কার খচিত এই গাউনটি ডিজাইন করেন ক্যাথারিন ওয়াকার। ১৯৮৬ সালে অস্ট্রিয়া সফরে তিনি এই গাউনটি পরেন।
মৃত্যুর ৩ মাস আগে ১৯৯৭ সালে তিনি এই গাউনটি নিউ ইয়র্কের ক্রিস্টি’স এ বিক্রি করে দেন। এরপর ২০১৩ সালে কেরি টেইলর ১ লক্ষ ৩১ হাজার মার্কিন ডলারে এই গাউনটি নিলামে বিক্রি করে দেন। তারপর২০১৪ এর জুন থেকে গাউনটি নিলামে উঠানো হয় এবং এর প্রত্যাশিত মূল্য ১,১৭,০০০ থেকে ১,৪৫,০০০ মার্কিন ডলারের মধ্যে।
এই গাউনের পাশাপাশি আরেকটা গাউন নিলামে উঠতে যাচ্ছে যার ডিজাইনার ছিলেন এমানুয়েল কুটিউয়ার যিনি একই সাথে তার ওয়েডিং ড্রেস ডিজাইন করেন। প্রিন্সেস ডায়না এই গাউনটি ১৯৮৫ সালে ভেনিস সফরে পরেছিলেন। এর প্রত্যাশিত মূল্য হচ্ছে ১৪ হাজার থেকে ২২ হাজার মার্কিন ডলার।