ফ্যাশন

স্যামসাং ব্র্যান্ডের নতুন ‘গিয়ার এস ২ স্মার্টওয়াচ’

ফ্যাশন ডেস্ক :: স্যামসাং ব্র্যান্ড নিয়ে এল গিয়ার এস ২ স্মার্টওয়াচের তিনটি নতুন ভ্যারিয়েশন। সম্প্রতি ভারতে এই ব্র্যান্ডটি লঞ্চ করা হল। এই সংস্থার সেখানকার সবকটি রিটেইল স্টোর থেকে কেনা যাবে ঘড়িগুলি। গিয়ার এস ২ সাদা ঘড়িটির দাম পড়বে ২৪,৩০০ রুপি।

গিয়ার এস ২ ক্লাসিক গোল্ড ও প্ল্যাটিনাম ভ্যারিয়েন্টের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪,৯০০ রুপি।স্যামসাং থেকে জানানো হয়েছে, তিনটি ভ্যারিয়েন্টের স্মার্টওয়াচেই রাখা হয়েছে কাজে আসবে এমন কয়েকটি অ্যাপ।

আকর্ষণীয় স্টাইলের এই ঘড়িগুলি খুব হালকা, স্লিম ও মসৃণ। ডিভাইসটিতে রয়েছে ১.২ ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। থাকছে সেরামিক কোটেট গোরিলা গ্লাসও।
নামেই শুধু স্মার্টওয়াচ নয়, এই ব্র্যান্ডের ঘড়িটি হাতে পরলে তা যে সবার নজর কাড়বে, একথা আর বলার অপেক্ষা রাখে না।