মুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্প

শিল্প সৃজনীর অনন্য প্রতীক মাহবুবুল আলম

মো: শাহাদাৎ হোসেন রিফাত :: যার শ্রম, মেধা,  সততা, একনিষ্ঠতা, আত্ববিশ্বাস এবং সুদূরপ্রসারী পরিকল্পনায়  দেশের ব্যবসা-বাণিজ্যে বিপ্লবী পরিবর্তন এসেছে। শুধু দেশেই নয়-দেশের সীমানা ডিঙিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার করেছে ব্যবসার ডালপালা। যার হাত ধরে বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমশক্তি এগিয়েছে বহুগুণ। তিনি অর্জন করেছেন ব্যবসায়িক খ্যাতি, পেয়েছেন `World Customs Organization (WCO)’ পুরস্কার। এছাড়াও ২০১৩  সালে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয় থেকেও  পেয়েছেন খেতাব। যিনি একাধারে শিল্পপতি, সফল উদ্যোক্তা ও  সমাজসেবী তিনি আর কেউ নন-তিনি হলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। মাহবুবুল আলম ১৯৫৮ সালের ১লা  ফেব্রুয়ারি  রাউজানের ঢালাই নগর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা আলহাজ নুরুল আলম আর মা আনোয়ারা বেগম।
তাঁর শৈশব কেটেছে গহিরাতে। শিক্ষার হাতেখড়িও গহিরা গ্রাথমিক বিদ্যালয় ও গহিরা উচ্চ বিদ্যালয়ে। স্কুল জীবনে তিনি সামনের সারিতে ছিলেন সব সময়। প্রত্যেক শ্রেণিতে ধরে রেখেছেন প্রথম স্থান।গহিরা স্কুল থেকে পাঠ চুকিয়ে তিনি চলে আসেন নগরে। ভর্তি হলেন সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে।কলেজ জীবন থেকে ব্যবসায়ের হাতেখড়ি তাঁর। পড়ালেখার পাশাপাশি বাবার সাথে খাতুনগঞ্জে  ব্যবসা  দেখা শুরু করেন তিনি।  
সফলতার সাথে মহসীন কলেজ থেকে ইন্টারমিডেয়েট পাশ করে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে । বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে তিনি সম্পৃক্ত হন সাংস্কৃতিক কর্মকা-ে এবং একই সাথে করতেন রাজনীতিও। ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে অতোপ্রতো ভাবে জড়িত ছিলেন তিনি। দায়িত্ব পালন করেছেন স্কুল ছাত্রলীগের সভাপতির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগ সভাপতি হওয়া ছাড়াও  নেতৃত্ব দিয়েছেন চাকসু’র মত গুরুত্বপূর্ণ সংগঠনেরও ।সফল এই ব্যবসায়ীর ব্যবসার হাতেখড়ি বাবার হাত ধরে-খাতুনগঞ্জের ব্যবসা  থেকে। তিনি বলেন, বাবার ব্যবসা  দেখভালের  পাশাপাশি নিজে প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখতাম।
১৯৮২ সালে তিনি নিজ উদ্যোগে খাতুনগঞ্জে প্রথম ব্যবসা শুরু করেন। কঠোর পরিশ্রম আর একনিষ্ঠ মনোভাবের কারণে বাড়তে থাকে তাঁর ব্যবসা আর মূলধন। ক্ষুদ্র  থেকে বড় হতে থাকে ব্যবসার আকার ।ধীরে ধীরে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ব্যবসায়িক কাযক্রম বিস্তার লাভ করতে থাকেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্যবসা মানেই রিস্ক নিতে হবে।’  
১৯৮৫ সালে  ব্যবসায়ে বড় ধরনের  লোকসানের সম্মুখীন হন জানিয়ে তিনি বলেন, ‘সরলতার সুযোগ নিয়ে কয়েকজন শেয়ার  হোল্ডার ব্যবসায়ে খাটানো মূলধন নিয়ে পালিয়ে যায়।’ তিনি বলেন, সেই সময়ে ব্যবসায় বড় ধরনের লোকসান হলেও আমি ভেঙ্গে পড়িনি।
তিনি আরও বলেন, হোচট খেয়ে একসময় আমি আবারও হাঁটতে শিখেছি-ঘামঝরা পরিশ্রম করে নতুন  উদ্যোমে দাঁড় করিয়েছি নিজের প্রতিষ্ঠান। শুধু বিনিয়োগ-কর্মসংস্থানে নয় তার জনহিতের হাত প্রসারিত হয়েছে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, কৃষিতেও।
ব্যবসায়ীদের রোল মডেল মাহবুবুল আলম বর্তমানে একাধিক প্রতিষ্ঠানের মালিক এবং পরিচালনা করেছেন অনেক ব্যবসায়িক এবং সামাজিক সংগঠনও। বর্তমানে ক্রাউন স্টীল লিমিটেড, এম. আলম গ্যাস স্টেশন লিমিটেড  এবং মায়ের নামে প্রতিষ্ঠিত আনোয়ারা আলম ফাউন্ডেশন এর চেয়ারম্যান তিনি । তাঁর মালিকানাধীন আরও কয়েকটি প্রতিষ্ঠান হল  আলম ট্রেডিং কর্পোরেশন, আর. এম এন্টারপ্রাইজ, এ. এম এন্টারপ্রাইজ, আরুপা ট্রেডিং, মুনাল ট্রেডিং ।
চিকিৎসা ও স্বাস্থ্য খাতেও  তিনি রেখেছেন অগ্রণী ভুমিকা। চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছেন স্বনামধন্য সার্জিস্কোপ হসপিটাল লি: এবং লাভ করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন  সদস্যপদ।
শিক্ষার আলো দেশ তথা সমাজে ছড়িয়ে দিতে মাহবুবুল আলম রেখেছেন অনন্য ভূমিকা। তিনি তাঁর নিজ জন্মস্থান রাউজানের  প্রতিষ্ঠা করেছেন ‘ঢালাই নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়’, ‘গহিরা আলিয়া সিনিয়র মাদ্রাসা’। পরিচালনা করছেন চট্টগ্রাম শহরের  স্বনামধন্য এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ। পরিচালনা পর্ষদের  সদস্য হিসেবে সহযোগিতা করছেন এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজসহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে।
ব্যাংকিং বীমা খাতেও তিনি ছড়িয়েছেন তাঁর  সফলতার ছোঁয়া, প্রতিষ্ঠা করেছেন ‘ডায়মন্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানি’, ‘এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড’ এবং দায়িত্ব পালন করছেন পরিচালক হিসেবে। এছাড়াও তিনি “The Federation of Bangladesh Chambers of Commerce & Industry mn mfvcwZ, ÔBangladesh Economic Zone Authourity (BEZA)’ সহ সভাপতি, ‘Bangladesh Economic Zone Authourity (BEZA)’ (ইঊতঅ)’ এর পরিচালনা পর্ষদের  সদস্য, ‘Business Inatative Leading Devlopment (BUILD) ’ এর তত্ত্বাবধায়ক, শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ ‘SME Development Working Committee’ এর সহকারী পরিচালক এবং ‘Bangladesh Foreign Trade Institute’ এর নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি। চট্টগ্রামের খাতুনগঞ্জ শিল্প-বাণিজ্য সংস্থার সভাপতির পদেও ব্যবসায়ীদের  আস্থার প্রতীক হয়ে আছেন তরুণ উদ্যোক্তাদের আলোর দিশারী মাহবুবুল আলম।
তিনি আন্তর্জাতিক অঙ্গনেও  পেয়েছেন যশ ও খ্যাতি । তিনি ‘World Custom South Asian Association For Regional Cooperation (SAARC)’ ও ‘Confederation of Eastern Chambers of Commerce & Industries’ নামক আন্তর্জাতিক দুটি  ব্যবসায়িক ভাইস প্রেসিডেন্ট এবং ‘International Chamber of Commerce-Bangladesh’ এর পরিচালকের দায়িত্ব পালন করছেন।
দেশ বিদেশে খ্যাতি অর্জনকারী মাহবুবুল আলমের হাত ধরে চট্টগ্রামের ব্যবসায়ীরা  পেয়েছেন ব্যবসায়ীদের  সর্ব বৃহৎ এবং  দেশের একমাত্র ‘World Trade Center Chittagong’।  প্রায় দুইশ  কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি ৩০ জানুয়ারি ২০১৬ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন । এই ‘World Trade Center Chittagong’ নির্মাণ করার মাধ্যমে তিনি চট্টগ্রাম তথা বাংলাদেশের   সকল ব্যবসায়ীকে  নিয়ে এসেছেন এক ছাদের নিচে। বিজিএমইএ-এর সাবেক প্রথম সহ-সভাপতি, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো এসোসিয়েশন (বিআইসিডিএ) সহ-সভাপতি ছিলেন চট্টগ্রাম নগরীর এই শিল্পোদ্যোক্তা।
একাধারে তিনি যমুনা ফিউচার পার্ক রিসোর্ট ও প্রগতি ইন্সুরেন্স লিমিটেডের পরিচালকও। ব্যবসায়িদের আদর্শ মাহবুবুল আলম ভ্রমণ করেছেন পৃথিবীর অনেক  দেশ, শিখেছেন নতুন নতুন ব্যবসায়িক কৌশল। সে কৌশল কাজে লাগিয়েছেন দেশীয় ব্যবসা বানিজ্যের সমৃদ্ধিতে ।
তরুণ উদ্যোক্তা এবং তরুণ ব্যবসায়ীদের প্রতি তাঁর কোনো উপদেশ আছে  কী-না জানতে চাইলে  মাহবুবুল আলম বলেন, ‘তরুণদের স্ব-নির্ভর হতে হবে। কর্মসংস্থানের জন্য অন্যের উপর নির্ভর না করে নিজেকে উদ্যোমি হিসেবে গড়তে তুলতে হবে।’ তিনি বলেন, পড়তে হবে,শিখতে হবে আর পরিশ্রম করতে হবে- তাহলে সফলতা আসবেই।” তিনি আরও বলেন, “বাংলাদেশ অপারসম্ভাবনার দেশ। এদেশে অনেক সুযোগ আছে। কিন্তু সে সুযোগ কাজে লাগানোর মতো মেধা আর উদ্যোক্তার অভাব রয়েছে।  তরুণদের উদ্যোগ নিতে হবে জানিয়ে তিনি আরও বলেন, তোমাদের হাত ধরেই  এগিয়ে যাবে বাংলাদেশ।