সীতাকুন্ডের কর্মবীর শাহ আলম চৌধুরী

হাকিম মোল্লাহ :: আলহাজ শাহ আলম চৌধুরী। চট্টগ্রাম জেলার জনপদ সীতাকু- উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে যার জন্ম। চিন্তা-চেতনায় জগৎ ও জীবনের স্বার্থে সঠিক কর্মযজ্ঞের কারণে কর্মবীর মানুষটি আলোকিত ওই জনপদের আলোকিত একজন মানুষ। মুখের মিষ্টি হাসি, শিশুসুলভ আচরণ স্পষ্ট তাঁর চোখে-মুখে । সবার কাছে অত্যন্ত প্রিয়ভাজন তিনি।
১৯৩০ সালের ১ জানুয়ারি জন্ম গ্রহণকরেন এই কৃতি সন্তান। পিতা মরহুম তবারক আলী চৌধুরী ছিলেন একজনপ্রজা-বৎসল জমিদার এবং মা মরহুম ফাতেমা বেগম ছিলেন একজন বিদূষী নারী।চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে লেখাপড়া শেষে তিনি কর্মজীবনে প্রবেশ করলেও সাধারণ মানুষের কল্যাণ সাধনই ছিল তার সকল কর্মতৎপরতার মূল উদ্দেশ্য। কর্মজীবনে তিনি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রভাবশালী সদস্য, সীতাকু- থানা পরিষদের সুযোগ্য সচিব। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এসব পদে থাকাকালীন সময়ে জাতি-ধম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ ছিলেন তিনি। সামাজিক দায়বদ্ধতা থেকে আলহাজ শাহ আলম চৌধুরী তাঁর মরহুম পিতার নামে ভাটিয়ারী টি.এ সি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। যার মধ্য দিয়ে ভাটিয়ারী এলাকায় ঘরে ঘরে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন তিনি। এছাড়া বানুর বাজারেররহমানিয়া সুন্নিয়া মাদ্রাসা তারই হাতে গড়া একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। সীতাকু- ডিগ্রি কলেজ, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ, ফৌজদারহাট কে,এম উচ্চ বিদ্যালয়, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়, কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ, হযরত ডাল-চাল মিয়া (র:) ইসলামী কমপ্লেক্স, কুমিরা আবাসিক স্কুল,অডিটরিয়াম ইত্যাদি প্রকল্প প্রতিষ্ঠা ও উন্নয়নে তার অপরিসীম অবদানের কথা সর্বজনবিদিত। কর্মবীর এই মানুষটি দিন বদলের একজন অনুঘটক হিসেবে কাজ করে যাচ্ছেন প্রতি নিয়ত। প্রসঙ্গক্রমে জানতে চাওয়া হয়েছিলো, ‘এতো অর্জন এতো সফলতার পেছনে কোনো প্রতিবন্ধকতা ছিলো কী না। এ প্রসঙ্গে তার শিশু সুলভ উত্তর, ‘উৎসাহের ঘাটতি’।

বয়স এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ এই মানুষটি মনে করেন, ‘যারা সঠিকভাবে চিন্তা করতে পারে, মহানঅনুভব যাদের চিত্তে সবসময় থাকে এবং জগৎ ও জীবনের স্বার্থে যারা সঠিক কর্ম সম্পাদন করতে পারে তাদের উপর আস্থা রেখে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব ।
জানা যায়, শাহী ট্রেডিং এন্ড কোং তার প্রথম ব্যবসায় প্রতিষ্ঠান। এরপর শাহ আলম চৌধুরী বহু সংখ্যক শিল্প কারখানা গড়ে তুলেছেন নিজ উদ্যোগ ও চেষ্টায় । বানুর বাজারে ১০০% রপ্তানিমুখি কম্পোজিট পোশাক শিল্প বি এম গার্মেন্টস লি:, নেমসন ফ্যাশন ম্যানেজমেন্ট লি:, ফুয়েল প্লাস ফিলিং এন্ড সার্ভিসিং সেন্টার (সিএনজি ফিলিং স্টেশন) ফুয়েল প্লাস, নেমসন কন্টেইনার ডিপো লি: এবং নাছরিন এন্ড আলম এগ্রো লি: ইত্যাদি তার হাতে গড়া প্রতিষ্ঠান।
এক বুক স্বপ্ন ও কিছু সহযোগীকে নিয়ে একটি মাটির পিদিম জ্বালিয়ে শাহ আলম চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠান গড়ার যাত্রা শুরু হয়। একসময় তিনি নিজেই গ্রামে গ্রামে গিয়ে ছাত্র-ছাত্রী সংগ্রহ করতেন। বিত্ত-বৈভবের মাঝে থেকেও কখনও বিলাসীতাকে কাছে ভিড়তে দেননি নিজের কাছে। এখনও তার সহজ-সরল কথাবর্তা সুন্দর মুখের মিষ্টি হাসি কাছে টানে মানুষকে। তিনি বলেন, জীবনের সিংহভাগ সময় ব্যয় করেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংস্কারে।
কথিত আছে, এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তার কাছে গেলে কাউকে খালি হাতে ফিরতে হয়নি কখনো। সীতাকু- উপজেলায় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যার অবকাঠামো নির্মাণে শাহ আলম চৌধুরীরব্রক ফিল্ডের বিনামূল্যে দেওয়া ইট দেওয়ালে লাগে নি।
গ্রাম ছাপিয়ে তার এই প্রচেষ্টা আলোকিত করছে আশ-পাশের আরো অনেক গ্রাম ও গ্রামের মানুষকে। দেশের জন্য তৈরি হচ্ছে অনেক সূর্য সন্তান। যে গল্প বলতে গিয়ে তার বুক ভরে উঠে।শিক্ষার উন্নয়নে কাজ করার মতো আনন্দ অন্য কোনো কাজে নেই বলে মন্তব্য করে তিনি বলেন, ইট দিয়ে ঘর বানানো সহজ কিন্তু সে ঘরে মানুষ বানানো অনেক কঠিন ।
অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসার পেছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যে কোন কিছু গড়ে উঠার পিছনে ইতিহাস থাকে। এগিয়ে যাবার পথ সব সময় মসৃণ হয় না । ব্যক্তিগত জীবনে শাহ আলম চৌধুরী একজন উদার সমাজ ও ঐতিহ্য সচেতন, ধার্মিক, নীতিনিষ্ঠ ব্যক্তি। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে সর্বগ্রাসী অবক্ষয়ের বিরুদ্ধে লড়াকু এই সৈনিকের অবস্থান সুদৃঢ় । তিনি বলেন, আধুনিকতার নামে আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে অস্বীকার করা হলে জাতি হিসেবে আমরা নিশ্চিহ্ন হয়ে যাবো।

৮৭ এর কোটা ছুঁইছুঁই তাঁর। এখনও তিনি তরুণ, সবুজ একজন মানুষ। নিরলস ও বিরতিহীন কর্ম তৎপরতায় সদা ব্যস্ত।গুণি এই মানুষটির সাথে কিছুটা সময় কাটাতে, আড্ডা দিতে ক্লিকের প্রতিবেদক সরেজমিনে গিয়েছিলেন সিডিএ আবাসিক এলাকায় অবস্থিত নাছরিন এন্ড আলম এগ্রো লি: নামে তার একটি ফার্মে। তাকে বহনকৃত গাড়িটি ঢুকতেই চোখে পড়ে বিশাল এক গোলাপ বাগান। ঠিক তার বায়ে তাকালেই চোখে পড়বে বিশাল একটি পুকুর। তার কিছু দূর এগুতেই ডেইরি ফার্ম। একই স্থানে রয়েছে ছাগল, পোল্ট্রি ফার্ম। সব মিলিয়ে যেন কোনোএক গায়ে সবুজ এক পল্লী গড়ে তুলেছেন শাহ আলম ।
একই স্থানে রয়েছে তার স্বয়ংক্রিয় মেশিনের ইট তৈরির কারখানা। যেটি তিনি শুরু করেছিলেন ১৯৬২ সালে। প্রতিবেদককে এসব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তিনি নিজেই। প্রতিবেদক জানান, হঠাৎ দেখি তার দুই চোখ পানিতে ভিঁজে ছলছল করছে। অনেক দৃঢ় মনোবল যার সে মানুষের চোখে পানি দেখে কিছুটা বিচলিত হয়ে উঠলাম আমি।
জগৎ ও জীবনের স্বার্থে সঠিক কর্মসম্পাদনে তিনি যে পারদর্শী তার প্রমাণ মিলল কুমিরা এলাকায় অবস্থিত নেমসান কন্টেইনার ডিপোতে গিয়ে। ১৫ একর জায়গার উপর তিনি গড়ে তুলেছেন নেমসান কন্টেইনার ডিপো লি: নামে ছোট একটি বন্দর । তিন পুত্র ও দুই কন্যার গর্বিত জনক তিনি। সন্তানরা তার আদর্শের সুযোগ্য অনুসারি। স্ত্রী আলহাজ নাসরিন আলম চৌধুরী।