একটি স্বপ্নের নাম ‘ক্লিক’
ক্লিক প্রতিবেদক :: লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’ চট্টগ্রামের প্রকাশনাকে সমৃদ্ধ ও শক্তিশালী করছে বলে দাবি বক্তারা বলেন, স্বাধীনতার পরবর্তি সময়ে চট্টগ্রাম থেকে বেশ কয়েকটি দৈনিক পত্রিকা ও ম্যাগাজিন প্রকাশ হলেও ‘ক্লিক’ই চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম পূর্ণাঙ্গ লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন। বক্তারা বলেন, ক্লিক কোনো ম্যাগাজিনের নাম নয়-ক্লিক একটি স্বপ্নের নাম।
আজ ১৫ জুন, বুধবার নগরীর সিআরবি’র তাসফিয়া গার্ডেনে আয়োজিত ক্লিকের প্রথম বর্ষপূতি, প্রীতি সমাবেশ ও ইফতার মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।
কেক কেটে ক্লিকের বর্ষপূর্তি উনুষ্ঠান উদ্বোধন করেন , চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসাইন, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রীতি সমাবেশের সভাপতিত্ব করেন ক্লিকের উপদেষ্টা ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন, ফ্যাশন ডিজাইনার শাহতাজ মুনমুন, এইচ, এম ইলিয়াস, নূজহাত নূয়েরী কৃষ্টি, জোলেখা বেগম ও সাংবাদিক ফারুক মুনিরসহ ক্লিকের নিয়মিত লেখক, প্রতিবেদক ও মডেলরা।
সাংবাদিক জালালউদ্দিন সাগরের সম্পাদনায় গত বছর (২০১৫) ১৫ জুন থেকে নিয়মিত ভাবে প্রকাশিত হচ্ছে ক্লিক।
ক্লিকের আগে চট্টগ্রাম থেকে নিয়মিত কোনো লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন প্রকাশ হয়নি জানিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসেন বলেন, আমার জানামতে ধারাবাহিকতা রক্ষা করে লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন হিসেবে একমাত্র ক্লিকই নিয়মিত প্রকাশ হচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতার বাজারে প্রকাশনা জগতে নিজেদের অস্তিত্ব টিকেয়ে রাখা অনেক কঠিন। তারপরেও সব প্রতিকূলতাকে মাড়িয়ে ক্লিকের নিয়মিত প্রকাশনাকে স্বাগত জানাচ্ছি।
প্রথম সংখ্যার মোড়ক উম্মোচন অনুষ্ঠান থেকে সব সময় ক্লিকের সাথে রয়েছেন জানিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ক্লিক একটি পরিপূর্ণ ও পরিচ্ছন্ন লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন।
ক্লিকের অগ্রযাত্রা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ভালো কাজের সঙ্গে আমি সব সময় ছিলাম-আছি-থাকবো।
ক্লিকের প্রকাশনাকে টিকিয়ে রাখতে চট্টগ্রামের ব্যবসায়ীদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনারা সহযোগীতা না করলে ক্লিকের নিয়মিত প্রকাশনা কষ্টসাধ্য হয়ে উঠবে।
ক্লিকের উপদেষ্টা রওশন আরা চৌধুরী বলেন, কিছু স্বপ্ন নিয়ে আমাদের এই যাত্রা। তিনি বলেন, ঢাকা থেকে অনেক গুলো লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন প্রকাশিত হলেও চট্টগ্রামে এ জায়গাটি খালি ছিলো অমরা চেষ্টা করছি প্রকাশনার এই শুন্যস্থানটি পূরণ করতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মধাব দীব বলেন, মানুষের ছোট ছোট স্বপ্ন গুলোকে একটি জায়গায় জড়ো করে নিজের মধ্যে তার প্রতিফলন ঘটান ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর। তিনি বলেন, প্রকাশনা নিয়মিত থাকলে ক্লিকের কাছ থেকে অনেক কিছুই পাবে চট্টগ্রামবাসী।
তিনি আরও বলেন, ক্লিক আসলে কোনো ম্যাগজিনের নাম নয়- ক্লিক একটি স্বপ্নের নাম।
ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, চট্টগ্রামকে সম্বৃদ্ধ করতে যারা নিরলস পরিশ্রম করছেন তাদের গল্প বলছে ক্লিক।
চট্টগ্রামের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে কারা রাত দিন নির্ঘুম কাটাচ্ছেন তাদের কথা সবাইকে জানাতেই কাজ করছি আমরা। 
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি- আপনাদের সফলতার গল্পই উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাবে আমাদের পরবর্তি প্রজন্মকে।
ছবিয়াল : দূর্জয় বড়ুয়া