ফ্যাশনবিনোদনলিডশিল্পাঙ্গনসংস্কৃতি

NF-3 ও Maverick’র অন্যরকম আয়োজন

ক্লিক প্রতিবেদক :: যে বয়সে দৌড়াতে গেলে হেলে-দুলে মাটিতে পড়ে যাওয়ার কথা ঠিক সে বয়সেই মিউজিকের তালের সাথে তাল মিলেয়ে নিপুণ নৈপুণ্যে মঞ্চে হেটেছে সবে মাত্র প্লে গ্রুপে ভর্তি হওয়া চার বছর বয়সি দিশা । গানের প্রতিটি বিট, আলোর প্রক্ষেপণ আর সামনে সারিতে বসা দর্শকদের হেমিলনের বাঁশিওয়ালার মতো পিছু টেনেছে অন্যরকম এক মুগ্ধতায় ।

শুধু দিশাই নয় । পাঁচ বছরের ইউহান, ছয় বছরের জাওয়াদ, সাত বছরের সিফাত, রুদবাহ, রোশান, আদিত্য, মুনতাহা, লেলিনা, আট বছরের মাশরুর, আইতা, আইনান, রোহান, দিলশান, রাদিন আর নয় বছরের মেহজাবিনের র‌্যাম্প মডেলিংয়ের ‘টি’ মঞ্চে হাটার পারদর্শীতা প্রশংসা কুড়িয়েছে হল ভর্তি দর্শকদের ।

গতকাল বুধবার রাতে নগরীর থিয়েটার ইনিস্টিটিউট (টিআইসি) হলে চট্টলকুঁড়ির শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় এই মনোমুগ্ধকর র‌্যাম্প কিউটি উপভোগ করেছেন প্রায় তিন শতাধীক দর্শক ।

চট্টগ্রামের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এনএফ-থ্রি ও মেভেরিক’র আয়োজনে ‘মেভেরিক ফ্যাশন নাইট’ ২০১৬ অনুষ্ঠানে শিশুদের পরিবেশিত ফ্যাশন কিউটির কোরিওগ্রাফি করেন আলমগীর হোসেন আলো ।

অনুষ্ঠানের শুরুতেই দেশিয় সংগীতের সাথে জাতীয় পতাকা হাতে মঞ্চে ওঠেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলির প্যানেল মেয়র চৌধুরী হাসান মোহাম্মদ হাসনি, এনএফ-থ্র্রি’র কর্ণধার আব্দুল মালেক বাপ্পী মেভিরিক’র কর্ণধার সামির আহমেদ, কোরিওগ্রাফার তুষার হোসেন, আলমগীর হোসেন আলো ।

তুষার হোসেনের কোরিওগ্রাফিতে মাহফুজ টুটুলের ডিজাইন করা পোষাক পড়ে মঞ্চে ওঠেন ইমরান ও মারিয়াসহ কয়েকজন।

‘প্রিয় যাই যাই বলো না আর করোনা ছলনা- গানের সাথে ছেলেদের পরিবেশনায় ফ্যাশন কিউটি কিছুটা খেই হারালেও নৃত্যের অসাধারণ প্রতিভায় ডুবতে যাওয়া কিউটাকে টেনে তীরে তুলেছে নির্ঝর ।

উপস্থপাক আরাফাত রূপক ও প্রিয়াংকা প্রিয়ার আহবানে অনুষ্ঠানের মাঝখানে মঞ্চে ওঠেন চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিনের সম্পাদক জালালউদ্দিন সাগর, চট্টলকুঁড়ি’র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজ্জাদ বিন খালেদ সুমন, সাংবাদিক ফারুক হাসান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সাইফু, এনএফ-থ্র্রি’র কর্ণধার আব্দুল মালেক বাপ্পী মেভিরিক’র কর্ণধার , সামির আহমেদ ।

নানান সীমাবদ্ধতার মধ্যে অনেক কষ্ট করে ফ্যাশন নাইট আয়োজন করায় এনএফ থ্রি ও মেভিরিককে অভিনন্দন জানান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজ্জাদ বিন খালেদ সুমন ।

dsc_7896প্রজন্মের ব্যবধান ভুলে গিয়ে এক কাতারে এসে প্রোগ্রাম আয়োজন করায় আব্দুল মালেক বাপ্পী ও সামির আহমেদকে ধন্যবাদ জানান ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর । তিনি বলেন, প্রায় দেড় যুগেরও অধিক সময় ধরে চট্টগ্রামের ফ্যাশন মিডিয়াতে কাজ করছে বাপ্পী ।

বিজিএমই’র আয়োজনে কাফকো ফ্যাশন নাইট সহ বেশ কয়েকটি বড় বড় প্রোগ্রামের আয়োজক বাপ্পী আর সামির সবেমাত্র চট্টগ্রামের ফ্যাশন মিডিয়াতে কাজ করা শুরু করেছে।

প্রবীন ও নবীনের সমন্বয়ে আজকের এই ফ্যাশন নাইট চট্টগ্রাম ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য আগামীতে আরও ভালো কিছু উপহার দিবেন বলেও অশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষের দিকে প্রধান অতিথি চৌধুরী হাসান মোহাম্মদ হাসনিকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানান আব্দুল মালেক বাপ্পী ও সামির আহমেদ ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাসনি বলেন, আমাদের লক্ষ অর্জন করতে হলে সাংস্কৃতিক চর্চা জরুরী। তিনি বলেন, শুদ্ধ মানুষ তৈরী করতে সুস্থ্য সাংস্কৃতিক চর্চা চাই ।

অনুষ্ঠানে চট্টগ্রাম ফ্যাশন মিডিয়া অঙ্গনের পরিচিত মডেলদের অংশ গ্রহনে বর্ণাঢ্য রাম্প কিউ ছাড়াও ছিলো নৃত্য।

ফ্যাশন হাউজ শৈল্পিক, উইংস, স্টাইল পার্ক, মানশা, মাহফুজ ক্লোথিং এর পোশাক পড়ে ফ্যাশন কিউতে অংশ নিয়েছেন মডেল মারিয়া , ইমরান কৌসিক, আনিকা আফরিন, উপমা, সিদ্দিকা তিশা, হাবিবা, নির্ঝও, তানজিলা, সাফরিন, আলি রোশাদ, এরফান, ইমরান হোসাইন, তুহিন, ইয়াসিন, মিজান আরেফিন, আরাফাত উল হক ।

ইয়াকুব গ্রুপের টাইটল স্পন্সরে ফ্যাশন নাইটের বিউটি পার্টনার চাঁদনী মেকওভার, মারভেলাস বিউটি কেয়ার । ভিডিও পার্টনার লেন্স প্লাস, ডেকোরেটার্স পার্টনার মিল্টন ডেকোরেটার্স এবং অনলাইন টিভি নকশী ও ফ্যাশন বাংলা । ম্যাগাজিন পার্টনার চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ‘ক্লিক’ ।

ছবিয়াল : দূর্জয় বড়–য়া