অনুমান করে ৫ লক্ষ টাকার পুরস্কার !
ক্লিক প্রতিবেদক :: বিশ্বকাপ ফুটবলে জয়ী দলের নাম অনুমান করে ৫ লক্ষ টাকার পুরস্কার জেতার সুযোগ দিয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় ডিজিটাল বিনোদন মাধ্যম লিংকাস (Linkus)। লিংকাস এ্যাপস ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে ফুটবল উন্মাদনা বাড়িয়ে দিতে ” ফুটবল বিশ্বকাপ-২০১৮” এর সেমিফাইনাল রাউন্ড থেকে লিংকাস (Linkus) এই অফার কার্যকর করেছে।
সূত্র জানায় লিংকাসের এই অফারে অংশ নিতে হলে ব্যবহারকারীকে গুগল প্লে স্টোর থেকে লিংকাস অ্যাপ অথবা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে bit.ly/Linkus_RoadToFinal ডাউনলোড করতে হবে।
গতকাল ১০ জুলাই মঙ্গলবার, ১১ জুলাই বুধবার,১৪ জুলাই শনিবার এবং ১৫ জুলাই সোমবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্বকাপের ম্যাচ শেষ হওয়া র্পযন্ত অ্যাপে চলবে Linkus ‘রোড টু ফাইনাল’শো। লাইভ এই শো’টি নিজের ফেইসবুক প্রোফাইলে #Linkus_RoadToFinal হ্যাশ ট্যাগ করতে হবে পাবলিক পোস্ট হিসেবে। চূড়ান্ত পর্যায়ে খরহশঁং ‘রোড টু ফাইনাল’ শো শেষে লিংকাস আইডি এবং নাম জানা যাবে লিংকাস লাইভ চ্যানেল থেকে।
আগামী ১৫ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন ১ লক্ষ টাকা। ১০,১১ এবং ১৪ জুলাই সেমি-ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিন জন ভাগ্যবান বিজয়ীর প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে পুরস্কার।
এছাড়া ৫০ জন ভাগ্যবান বিজয়ী পাবেন পান্ডা স্পোর্টস সু,একজন ভাগ্যবান বিজয়ী পাবেন হোটেল ফোর পয়েন্ট’স শেরাটনে সকালের ব্রেকফাস্টসহ এক রাত থাকার সুযোগ। সকল বিজয়ীদের মধ্যে হতে লটারির মাধ্যমে ৫ জন বিজয়ী সঙ্গীসহ খাওয়ার সুযোগ।
লিংকাস নেটওয়ার্ক টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ই. লিয়াং বলেন,লিংকাস গ্রহকদের মধ্যে বিশ্বকাপ উৎসবের রঙকে আরও বাড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।
বিনোদন,সমসাময়িক সংবাদ,জনপ্রিয় শিল্পীদের উপস্থাপনা,তারকাদের সাথে যুক্ত হওয়া,রিয়েল টাইম ট্রাফিক আপডেটসহ লিংকাস জনপ্রিয় একক প্লাটর্ফম অ্যাপ Linkus। ডিজিটাল বিনোদন এবং লাইভ ভিডিও স্ট্রিমিং লিংকাস প্লাটর্ফম-এ রয়েছে ডায়নামিক এবং আকর্ষনীয় সব ফিচার।