আজ শনিবার অনুষ্ঠিত হবে ব্র্যান্ডিং বাংলাদেশ ‘র ভিডিও কনটেস্ট
ক্লিক প্রতিবেদক: ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ এর উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ভিডিও নির্মাণ প্রতিযোগিতা ২০২০’ জমকালো আয়োজনে শেষ হচ্ছে আগামীকাল ।
আজ ২৬ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় ঢাকার উত্তরা ফ্রেন্ডস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে ।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ভিডিও যাচাই বাছাই করে ১০ জন প্রতিযোগীকে নির্বাচিত করা হয়। আগামীকাল বিজয়ীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল ট্যুরিজম কনফেডারেশনের সভাপতি মো. নজরুল ইসলাম লেনিন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন রিপন খান, রাজিবুল হোসাইন, মো. আবুল কালাম আজাদ, শাহাদাত হোসেন সবুজ।
ইভেন্ট ডিরেক্টর আরিফ আমান ভূঁইয়া সিটিজি নিউজকে বলেন, আগামীকাল সেরা ১০ জন বিজয়ীর হাতে অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে । নির্বাচিত ১০ জন বিজয়ীকে এশিয়ান ফিল্ম ইনস্টিটিউট এর পক্ষ থেকে ট্যুরিজমের উপর প্রফেশনাল ভিডিও কোর্স করানো হবে ।
ব্র্যান্ডিং বাংলাদেশের প্রতিষ্ঠতা শামস শাহীন বলেন, করোনার কারণে এ বছর স্বল্প পরিসরে এই প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা আছে।
ব্র্যান্ডিং বাংলাদেশের এ প্রতিযোগিতায় ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে চট্টগ্রাম থেকে প্রকাশিত জনপ্রিয় লাইফস্টাইল অ্যান্ড বিজনেস ম্যাগাজিন ‘ক্লিক’ ।