ঈদে কেমন পাঞ্জাবি চাই
সাঈদ সবুজ :: ছেলেদের ঈদ মানে পাঞ্জাবি । তাই প্রতি বছর ঈদ ঘনিয়ে আসলে বেড়ে যায় বন্ধুদের মধ্যে আলাপচারিতার ধুম, ঈদে কেমন পাঞ্জাবি চাই। ঠিক এবারো তার ব্যতিক্রম ঘটলো না। তেমনটি দেখা গেলো কয়েকজন বিশ্ববিদ্যালয় পড়–য়া বন্ধুদের আলাপচারিতায়। তাদের সাথে কথা বলে জানা যায় কার কেমন পছন্দ। রোমেল বলেন, যেবার যে ট্রেন্ডটা আসে আমি সে রকম পছন্দ করি, আর আরজু বলে অন্যরকম- আমি কিন্তু ঋতুটা মাথায় রাখি। অন্যান্যরা তাদের নিজেদের মতামত প্রকাশ করলো। ঠিক এই রকম ফ্যাশন সচেতন লোকদের কথা মাথায় রেখে প্রবীণ ডিজাইনারদের সাথে সাথে নবীন ডিজাইনাররাও প্যাটার্ন আর নকশায় পরিবর্তন এনে রিতিমতো তাক লাগিয়ে দিয়েছে বন্দর নগরী চট্টগ্রামসহ পুরো দেশে। ফ্যাশন ডিজাইনার তানভীর সোহেল বলেন, পরিবর্তন হলো ফ্যাশনের ধর্ম। সময়ের সঙ্গে চলাই হলো ফ্যাশন। পোশাকে পরিবর্তন আসবেই। বৈচিত্র্য না থাকেলে ক্রেতা ধরে রাখা কঠিন। তবে বৈচিত্র্য হতে হবে আধুনিকতার মধ্যে। আবার দেশীয় ঐতিহ্যও থাকবে ঠিকঠাক।
এবার ঈদে পাঞ্জাবির ফ্যাশনের ট্রেন্ডটা কী রকম, জানতে চাইলে নতুন ডিজাইনান সানজিদা বলেন, কয়েক বছর আগে ছিল খাটো ঝুলের পাঞ্জাবি। এবার চলছে মাজারি ঝুল। কেবল দৈর্ঘ্য নয়, পরিবর্তন এসেছে পাঞ্জাবির কাজেও। তাছাড়া সালোয়ারের পাশাপাশি জিনসের সাথে পাঞ্জাবি মানায় ভালো। আর রাতের পার্টির জন্য গাঢ় রঙের পাঞ্জাবি পরা যেতে পারে। তাই প্রতিবারের মতোই নতুন সব ডিজাইনের পাঞ্জাবি দেখা যাচ্ছে সব স্থানে।
নগরীর বিভিন্ন ফ্যাশন হাউসগুলোতে ঘুরে দেখা গেলো লাল, খয়েরি, কমলা, নীল, বেগুনি, সাদা, কালো, ছাই, হালকা সবুজ নানান রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে নামি-দামি সকল প্রকার মার্কেটে এবং এই সব নতুন ডিজাইনের পাঞ্জাবির দাম নির্ভর করছে কাপড়ের ধরণ ও করুকাজের উপর। এবারের ঈদে পাঞ্জাবির কাপড়ের মধ্যে কয়েছে খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি, মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসী, কুশান,কাসিস,খানশা,শাহাজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ নানা দরনের কাপড়।
এছাড়াও এবারের ঈদ বাজারে বড় ধরনের দখল নিয়েছে প্রিন্টেড পাঞ্জাবি। পাঞ্জাবির ওপর বিভিন্ন ধরনের প্রিন্টের দেখা যায় দারুণ সব ডিজাইন। ডিজাইনের সঙ্গে আছে প্রিন্টেরও ভিন্নতা। ভিন্ন বয়সীদের জন্য ভিন্ন ভিন্ন পছন্দের পাঞ্জাবি সাজানো হয়েছে। যেমন, স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, প্রিন্ট আর কাজ। এই তিন ধরনের প্রিন্টে মধ্যে রয়েছে দারুন সব নকশা পাখি, পাতা, ময়ূর, ফুল, লেখাসহ বিভিন্ন ডিজাইন। সঙ্গে থাকবে অসাধরণ কিছু জিওমেট্রিক প্রিন্ট ও হাতের কাজের কম্বিনেশন। এইসব প্রিন্টের পাঞ্জাবি গুলো পাওয়া যাবে দেশীদশ, আড়ং,অন্যান্য ফ্যাশন হাউস গুলোতে। দাম পড়বে ৭০০ থেকে ৩৫০০ টাকা।
পছন্দের পাঞ্জাবি কিনতে কোথায় যেতে পারেন এক নজরে দেখা যাকÑ দেশীদশ, শৈল্পিক, মিরনস, ডলস হাউস, অনিন্দ্য, শ্রেয়া, নৈ, মুনমুনস, সালসাবিল, নক্ষত্র, ক্র্যাফট ক্যাসেল, জেন্টালপার্ক, চারু চট্টগ্রাম, বিশ^রঙ, অঞ্জনস, দেশাল, নগরদোলা, সাদা-কালো, শৈশব, অন্যমেলা, বাংলার মেলাসহ বিভিন্ন্ ফ্যাশন হাউসে।
ছবিয়াল : আসিফ