ওয়্যারড্রোপফ্যাশনলিড

উদীয়মান তরুণ ফ্যাশন ডিজাইনার শাওন চক্রবর্তী

ক্লিক প্রতিবেদক: উদীয়মান তরুণ ফ্যাশন ডিজাইনারপ্রতিবেদক: শাওন চক্রবর্তী। তরুণ ফ্যাশন ডিজাইনার। ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ,পোর্ট সিটি ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি থেকে বি.এস.সি অনার্স সম্পন্ন করেছেন।

বাবা মানিক চক্রবর্তী। মা স্বর্গীয় ভানু চক্রবর্তী। জন্ম চট্টগ্রামের মিরসরাই উপজেলার জাফরাবাদ গ্রামে ১৯৯৪ সালের ২৬ অক্টোবর। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন প্রতিষ্ঠিত একজন ফ্যাশন ডিজাইনার হবেন।

সুঁই-সুতোর ক্যানভাসে আঁকবেন নিজের ভবিষ্যৎ। সে স্বপ্ন বাস্তবে রূপ দিতে সংগ্রাম করছেন তিনি। শাওন বলেন, আমি বাংলাদেশের সন্তানন। বাংলাদেশকে নিয়ে আমি সবসময় গর্ববোধ করি। তাই দেশের জন্য কিছু করার চেষ্টা করবো সবসময়।

তিনি আরও বলেন,পোশাক শিল্পে আমাদের যে ঐতিহ্য রয়েছে তাকে বাঁচিয়ে রাখতে আমাদের কাজ করতে হবে। পাশ্চাত্য ঢং আর রঙে আমাদের সে ঐতিহ্যকে হারিয়ে যেতে দেওয়া যাবে না।