খেলাধুলাবিনোদনরকমারিলিডসিনেমার খবর

উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি গেম জোন ‘হাইড আউট’

ক্লিক প্রতিবেদক::বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি মুভি গেম জোন নিয়ে যাত্রা করতে যাচ্ছে ‘দি হাইড আউট লাউঞ্জ। চট্টগ্রাম মহানগরীর দুই নম্বও গেইটস্থ এয়াকুব ট্রেড সেন্টারের ৪র্থ তলায় সুবিশাল ফ্লোর জুড়ে ‘দি হাইড আউট’ লাউঞ্জ। আগামী দুই তিন দিনের মধ্যে গেম, মুভি, খাবার ও বিনোদনপ্রিয় তারুণ্যের চাওয়া পূরণ করতে সক্ষম হবে বলে জানিয়েছেন এর উদ্যোক্তা উদ্যোমি তারুণ্যের আইকন সৈয়দ রুম্মান আহাম্মেদ।

কী থাকছে দি হাইড আউট লাউঞ্জে:
বাংলাদেশে প্রথম ৯ডি (নাইন ডি) ভার্চুয়াল রিয়েলিটি গেম খেলা এবং মুভি দেখার সবরকম অনুষঙ্গ নিয়ে আসছে দি হাইড আউট লাউঞ্জ। এই লাউঞ্জে সব বয়সী তরুণ-তরুণী এবং শিশুদের খেলার উপযোগী এডভাঞ্চারাল গেম থাকবে।

থাকবে বড় স্ক্রিনে ভার্চুয়াল রিয়েলিটি মুভি দেখার সুযোগ। পাশাপাশি থাকবে নানা ধরনে দেশীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন খাবারের আয়োজন, আইসবার্গ আইসক্রিম পার্লার, দেশি-বিদেশী ফলের রকমারী জুস এবং মকটেল। পিৎজা, বার্গার, পাশতাসহ কন্টিনেন্টাল ফুডের আয়োজন থাকবে একই লাউঞ্জে।

মুলত খেলা, মুভি দেখা, খাওয়া দাওয়া আর আনন্দ বিনোদন মিলিয়ে একই ছাদের নিচে বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার মতো একটি বৃহদ এবং সর্বাধুনিক ‘হ্যাং আউট’ জোন হতে যাচ্ছে দি হাইড আউট লাউঞ্জ।

ভার্চুয়াল রিয়েলিটি কী? চট্টগ্রমে বসে এর কেমন স্বাদ পাওয়া যাবেঃ
ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর (ঠজ) হলো কম্পিউটারের সহায়তায় তৈরি একটি বৃহদ ডাইমেনশনাল জগৎ। আর চট্টগ্রামে আসছে ডাইমেনশনাল জগতের নবম ভার্সন বা নাইন ডি। চট্টগ্রামের দি হাইড আউট জোনে বসে আপনি যখন বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি গেম ডিভাইসের সহায়তায় এই জগতে প্রবেশ করবেন, তখন আপনার কাছে এর সবকিছুই আসল মনে হবে। আপনি এখানকার আনাচে-কানাচে ঘুরে বেড়াতে পারবেন, বন্ধুত্ব করতে পারবেন গহীন জঙ্গলের অচেনা সব ভয়ঙ্কর প্রাণীর সাথেও। গাছের পাতা ছুঁয়ে দেখতে পারবেন, পানিতে ডুব দিতে পারবেন নীল তিমির সাথে।

স্বপ্নে যেমনটা আমরা দেখি। ঠিক স্বপ্নের মতো। চট্টগ্রামে বসে তরুণ-তরুণী ও শিশুরা নতুন এক ভার্চুয়াল জগতে প্রবেশ করে স্বপ্ন দেখবেন নিজের ইচ্ছেমত আর একদম জেগে জেগে।

দি হাইড আউট লাউঞ্জের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, আমি সব সময় চট্টগ্রামকে নতুন কিছু দিতে চাই। এর ধারাবাহিকতায় এবার যোগ হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি গেম ও মুভি জোন নিয়ে দি হাইড আউট লাউঞ্জ। এই লাউঞ্জটি হবে বিশ্বের সর্বাধুনিক নাইন ডি প্রযুক্তি সমাহারে সমন্বিত আয়োজন।

আগামী জানুয়ারী মাস থেকে এটি চট্টগ্রামের গেম, মুভি ও খাবার প্রিয় তারুণ্যকে বিশ্বমানের বিনোদন সেবা দিতে সক্ষম হবে বলেও জানান তিনি।