লিডশিল্পাঙ্গনসফলতার গল্পসংস্কৃতি

কবি রাশেদ রউফসহ শিল্পকলা পদক পেলেন পাঁচ গুণীজন

ক্লিক প্রতিবেদক :: বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কবি ও সাংবাদিক রাশেদ রউফসহ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা-২০১৫ পদক পেয়েছেন পাঁচ গুণীব্যক্তি । নৃত্যকলায় সম্মাননা পেয়েছেন শারমীন হোসেন, কণ্ঠ সংগীতে শীলা মোমেন, চারুকলায় ঢালী আল মামুন, নাট্যকলায় শিশির দত্ত এবং কবিতা ও শিশু সাহিত্যে সম্মাননা পেয়েছেন দৈনিক আজাদী’র সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ ।

গতকাল ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নগরীর জেলা শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে সম্মাননা প্রাপ্ত গুণীজনদের হাতে সম্মননা স্মারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন । এছাড়া সম্মাননা প্রাপ্ত প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার চেক, সনদ ও উত্তরীয় পড়িয়ে দেন তিনি ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেসমিন সুলতানা পারু’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলার প্রথম পত্রিকা দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সাইফুল ইসলাম বাবু । স্বাগত বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোছলেম উদ্দিন ।

জেলা চট্টগ্রাম শিল্পকলা একাডেমী শিল্প-সংস্কৃতি চর্চার মিলনমেলা উল্লেখ করে প্রধান অতিথি মেজবাহ উদ্দিন বলেন, যোগ্য লোকদের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। তিনি বলেন, সাংস্কৃতিক আন্দোলনকে জাগিয়ে রাখতে পারলে দেশে জঙ্গীবাদ ও মৌলবাদের উথ্যান ঠেকানো সম্ভব ।

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন
বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন

আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে শিল্পকলা একাডেমী ভবনের চেহারা বদলে যাবে উল্লেখ করে মেজবাহ উদ্দিন আরও বলেন, শিল্পকলা একাডেমী ভবন আধুনীকায়নে ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যায় করা হয়েছে।

বিশেষ অথিতি দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, সাহিত্য,সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে চট্টগ্রামের মানুষ উল্লেখ যোগ্য ভূমিকা রাখলেও জাতীয় সম্মাননা-স্বীকৃতি তাঁদের ভাগে জুটেনা ।

জাতীয় পুরস্কারের জন্য মনোনয়নের ক্ষেত্রে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মানুষদের অবহেলা করা হয় জানিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, জাতীয় পুরস্কার কিংবা স্বীকৃতি পাওয়ার জন্য আপনাদের ঢাকা মুখি হতে হবে-ঢাকায় গিয়ে বসবাস করতে হবে।

img_5725

একাডেমীর আবৃত্তি প্রশিক্ষক ফারুক তাহেরের সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি সাইফুল ইসলাম বাবু বলেন, চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবান করতে সম্মানিত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বিশেষ ভূমিকা রেখেছেন । তিনি বলেন, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় চট্টগ্রামের মানুষ দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক বেশী এগিয়ে ।

সম্মাননা প্রদান অনুষ্ঠানের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমী । অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন একাডেমীর কোমলমতি প্রশিক্ষনার্থীরা ।

ছবিয়াল : দূর্জয় বড়–য়া