কেমন যাচ্ছে ছাতাকারিগরদের দিন…?
শরীফুল আলম :: যখন জীবন চলতে থাকে বাপ-দাদার শিখিয়ে যাওয়া মায়াচ্ছন্ন পেশাকে কেন্দ্র করে কিন্তু সমাজ ও সময়ের বহুমুখী পরিবর্তন আর অর্থের তারল্য টেনে নিয়ে যায় ¯্রােতের বিপরীতে- তখন শুধুই বুক থেকে নেমে আসে দীর্ঘশ্বাস আর নিঃশব্দের হাহাকার…।
সেরকমই বলছিলেন বাপ-দাদার শিখিয়ে যাওয়া ছাতা সারানোর কারিগর ৫১ বছর বয়সী আবুল কালাম। তিনি বলেন, ‘অহন আর এই কাম আগের মতো চলে না।’ ছাতা সাড়ানোর কারিগর আবুলে কালামের মতে, পাঁচ-দশ বছর আগে এই পেশা সুবিধাজনক অবস্থায় থাকলেও বর্তমানে এই পেশার অবস্থা খুবই নাজুক। কেনো এই অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘এহন মানুষের ছাতা ছিড়ে গেলে আরেকখান কিনে। ছিড়াখান সেলায় না।’ আবুল কালাম এই পেশায় জড়িয়ে আছেন ২৭ বছর ধরে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ওয়াবদা গলির মুখে প্রতিদিন বসে যান তার সাজ সরঞ্জাম নিয়ে- অপেক্ষা করতে থাকেন কখন আসবে কাস্টমার !
বর্ষাকালে কিছু কাজ থাকলেও অন্য সময় নিয়তির দিকেই তাকিয়ে থাকতে হয় তাঁর। তাই পেশা জীবনের শুরুটা ছাতা সারানোর কাজ দিয়ে করলেও পরবর্তীতে পেটের দায়েই শিখে নিতে হয় তালা-চাবি মেরামতের কাজ।দুই ছেলে, দুই মেয়ে আর স্ত্রী নিয়ে আবুল কালামের সংসার আমিরাবাদ, দক্ষিণ চট্টগ্রামে। ছেলে-মেয়েদের জীবিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ছেলেদেরও একই কাজ শিখিয়েছেন। তবে সময়ের পালে হাওয়া লাগার সাথে সাথে জীবিকায় ভাটা পড়েছে আবুল কালামের। এখনো আগের মতো বাপ-দাদার শেখানো পেশার প্রতি টান অনুভব করেন কিনা জানতে চাইলে জানালেন, ভালো কোনো কাজ পেলে ছাতা সেলাইয়ের পেশা ছাড়তে রাজি তিনি।
ওয়াবদা গলি পেরিয়ে একটু সামনে এগোলেই পড়ে স্টেশন গলি, সেখানে পাশাপাশি বসে ছিলেন কয়েকজন তালাচাবি ও ছাতার কারিগর। তাঁদের মাঝে সবচেয়ে বয়স্ক শাজাহান মিয়া (৫৫) ১০ বছর ধরে চট্টগ্রাম আছেন এই পেশায়। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। তাঁরও এই পেশায় হাতেখড়ি তাঁর বাবার কাছ থেকে, এমন কি তাঁর দাদাও একই পেশায় কাটিয়ে দিয়েছেন সারাজীবন। ছয় মেয়ে ও এক ছেলের সংসার তাঁর। বাপ-দাদার শেখানো পেশায় দিনকাল কেমন কাটছে? এমন প্রশ্নের উত্তরে শুধুই নীরব থাকেন তিনি…
ঠিক তার পাশেই ভাঙা ছাতা, কাঠের বাক্স ভর্তি পুরনো চাবি, কিছু নষ্ট তালা আর কাজ করবার জিনিসপত্র নিয়ে বসে ছিলেন ২৪ বছর বয়সী তরুণ মোহাম্মদ সোহেল। জন্ম কুমিল।লাতে। পরিবার নিয়ে থাকেন চট্টগ্রামেই।
সোহেল বয়সে তরুণ হলেও এই পেশায় সে তরুণ নয়। ১৫ বছর ধরে মিশে আছেন তালা-চাবি আর ছাতা সারানোর কাজের সাথে। তাঁর বাবা ফরিদ মিয়াও ৪০ বছর করে গেছেন এই কাজ। কাজের পাশাপাশি সোহেল লেখাপড়াও চালিয়েছেন অষ্টম শ্রেণি পর্যন্ত।
তিন ভাইয়ের মাঝে এখন দুইজনই তালাচাবি ও ছাতার কারিগর। বড় ভাই রুবেল ফেরি করে বেড়ান। নানান জায়গায় ঘুরে ছাতা সাড়ান। সোহেল জানান, বর্ষাকাল ছাতার সাড়ানোর কাজ করলেও বছরের বাকি দিনগুলো তালাচাবি মেরামতের কাজই করেন।ভবিষ্যতে ছেলেকেও এই কাজ শিখাবেন কিনা জানতে চাইলে সোহেল বলেন, আমার ছেলেরে লেখাপড়া শিখামু, সে বড় অফিসার হইবো।

বয়সের ভারের চেয়ে জীবনের ভারের বোধ হয় সবচেয়ে বেশি নুয়ে পড়েছেন নুসু মিয়া। উনার বাড়িও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায়। তবে ছাতা সাড়ানো আর তালাচাবি মেরামতের কাজ শিখেছেন চট্টগ্রামে এসে। সেই থেকে এই পেশায় কাটিয়ে দিয়েছেন জীবনের ৩০টি বছর। একটা সময় খুব স্বচ্ছলভাবে চলে গেলেও, এখন আর চলে না। মানুষ এখন আর আছে কয়জন?
ছবিয়াল : দূর্জয় বড়–য়া