গৃহসজ্জালাইফস্টাইল

ঘরের দেওয়াল দেখে চোখ টেরাবে আত্মীয়-স্বজনের, অনলাইনে হাজির দারুণ জিনিস

ওয়াহিদ বিন আবির : অনেকেই আছেন যারা নতুন ধরনের বাড়ি বানাচ্ছেন, বা নিজের রুমকে নিজের মতো করে আধুনিক ধাঁচে সাজাতে চান। এটা আসলে আপনার সৃজনশীল মনের পরিচয়। আপনার ঘর কত বেশি সুন্দর করে সাজানো তা দেখে বোঝা যায় আপনি কতটা সৃজনশীল। আর তাই ঘরকে সাজিয়ে রাখা কিন্তু অত্যন্ত দরকারি। এর মানে এই নয় যে তাঁর জন্য আপনাকে প্রচুর খরচ করবে। না ব্যাপারটা মোটেই তা না। আপনি একেবারে কম টাকায় আপনার রুম সাজাতে পারেন।

আজ কথা হচ্ছে বাড়ি সাজাতে দেওয়ালের গুরুত্বের ওপর। বাড়ি হোক বা ফ্ল্যাট, তা এখানে আলোচনার বিষয় না। বিষয় হল আপনার রুচির ও পছন্দের। সবার প্রথমে দেখে নেওয়া যাক ডাইনিং বা বসার ঘর।

এ ঘরে বেশি কিছু রাখতে যাবেন না। এঘরে বাইরের লোক এসে বসবে, অতএব একটি দেওয়ালে টিভি রাখুন। দেওয়ালের মাপ অনুযায়ী টিভি সেট করুন, বিশাল বড় মাপের বা খুব ছোট মাপের টিভি হলে তা ভালো লাগবে না।

অন্য দেওয়ালে একটি ছবি রাখতে পারেন। তবে খেয়াল রাখবেন ছবিটি যেন বড় হয় এবং যে দেওয়ালে ছবি রাখছেন ওই দেওয়ালে আর কোনও ছবি রাখবেন না। অপর একটি দেওয়াল যদি পাওয়া যায় সেখানে দেওয়ালে বুক শেলফ রাখুন। এতে অতিথির চোখে আপনার রুচিবোধের পরিচয় ফুটে উঠবে।

আসুন বেডরুমে। এখানে আপনি নিজের মতো করে সাজাতে পারেন কারণ বেডরুম আপনার একান্ত ব্যক্তিগত। একটি সুন্দর নাইটল্যাম্প রাখুন। এতে ঘরের শোভা বাড়বে। দেওয়ালে খুব সুন্দর অত্যাধুনিক তাক রাখুন। এগুলি আপনি নীচের লিংক থেকে অর্ডার করে দিন। দামেও সস্তা। আর মুহুর্তেই আপনার বাড়ির খোলনলচে বদলে যাবে এই জিনিসে।

কিছু সুন্দর শো-পিস ওই তাকে রাখুন। একটা বিশেষ ধরনের তাক পাওয়া যায়। সেটাও আপনি এখান থেকে অর্ডার করলেই পাবেন। তা হল, কর্ণারের তাক। এতে আপনার রুমের কর্ণার ভরাট ভরাট লাগবে। রুম হবে সুন্দর।