ক্যাম্পাস

নর্থ সাউথ ইউনিভার্সিটির দুই যুগপূর্তি

ক্যাম্পাস ডেস্ক :: বেসরকারি বিশ্ববিদ্যলয় ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি’তে চলছে ‘গৌরবের দুই যুগ পূর্তি’। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের ২য় দিন শুক্রবার (৪ মার্চ) ছিল অ্যালামনাই ডে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য রাখেন দুই যুগ পূর্তি উৎসবের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গৌর গোবিন্দ গোস্বামী। এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য এম. এ. হাসেম, বেনজীর আহমেদ, মোহাম্মেদ শাহজাহান, রেহানা রহমান, ইয়াসমিন কামাল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি একটি বিশ্বমানের ইউনিভার্সিটি। এ কথা শুধু আমি বলছি না, চাইনিজ ভাইস প্রিমিয়ার বাংলাদেশে এসেছিলেন, এসেছিলেন এ বিশ্ববিদ্যালয়ে, তিনি আমার সাথে একমত হয়েছেন।’

অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন। পরে প্রাক্তন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কৌতুক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।