তারকা সংবাদবিনোদন

নাচে-গানে জমজমাট দুর্নিবার মীনাক্ষীর সংগীত অনুষ্ঠান

ওয়াহিদ বিন আবির : টলিউডে অভিনয় থেকে মিউজিক ইন্ডাস্ট্রি সাতপাকে বাঁধা পড়ছে একের পর এক তারকা। এবার রব উঠেছে দুর্নিবারের বিয়ে নিয়ে। শপিং, প্ল্যানিং, শ্যুটিংয়ের পাশাপাশি পাল্লা দিয়ে চলছে আইবুড়ো ভাত খাওয়ার পর্ব।

শনিবার সকালে মেহেন্দি অনুষ্ঠান এবং সঙ্গীতের অনুষ্ঠান কেন এই মিউজিক্যাল জুটির। কানে বসল চাঁদেরহাট বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন সেখানে। শোভন স্বস্তিকা, অনন্যা চক্রবর্তী, উজ্জয়িনী মুখার্জি,ইমন নীলাঞ্জন সহ বহু তারকার সমাগম হয়ে ছিল এই অনুষ্ঠানে। নাচে-গানে খাওয়া-দাওয়া এবং হুল্লোড়ে জমে উঠলো এদিনের আসর। এদিনের অনুষ্ঠানের জন্য অনেক আগে থেকেই প্র্যাকটিসও করেছিল দুর্নিবার এবং মীনাক্ষী। দুর্নিবার এবং মীনাক্ষীর পারফরম্যান্স সবার নজর কাড়লো।

প্রসঙ্গত আগামী ২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন দুর্নিবার-মীনাক্ষী। ২৩ তারিখে হবে বৌভাতের অনুষ্ঠান।দুর্নিবার-মীনাক্ষীর রিসেপশনের আসর বসবে পরিবার, আত্মীয়, বন্ধু এবং ঘনিষ্ঠদের নিয়েই । ভ্যালেন্টাইনস ডে পার হতেই , ‘দি ডে’-র জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন তিনি। এই মাসেই মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন দুর্নিবার। ২০১৭ সালেই মীনাক্ষীর সঙ্গে আইনি বিয়ে সেরে ফেলেন দুর্নিবার। আইনি বিয়ে সারার প্রায় ৪ বছর পর এবার ছাদতলায় বসে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় গায়ক।বেশ কয়েক বছর একসঙ্গে থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নেন দুর্নিবার সাহা, মীনাক্ষী মুখোপাধ্যায়।

মীনাক্ষী-দুর্নিবারের বিয়ের আগে হবু দম্পতিকে আইবুড়োভাত খাওয়ালেন ‘কি করে বলব তোমায়’ খ্যাত অভিনেত্রী স্বস্তিকা দত্ত , শোভন গাঙ্গুলিরা। রাধিকা নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন। স্বস্তিকা ক্যাপশন জুড়ে দেন, ‘আইবুড়ো-খিচুড়ি’ নাম দিয়ে। হাসিখুশি মুখে শোভন এবং স্বস্তিকা যখন ওই ছবি শেয়ার করেন, তখন তাঁদের সম্পর্ক নিয়েও জোর গুঞ্জন শুরু হয়ে আর তারপর শোভন স্বস্তিকা জুটি নিজেরাই স্বীকার করেছেন নিজেদের প্রেমের কথা শুনতো স্বস্তিকার জন্য একটি গান লঞ্চ করলেন এই ভ্যালেন্টাইন ডেতে।
আর গতকাল স্বস্তিকা,’হ্যাঁ’ বলে একটি ক্যাপসন দিয়ে ছবি শেয়ার করেছে নিজের ও শোভনের এক সাথে। শোভনের পাশে হাসি মুখে হালকা লজ্জা লজ্জা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে স্বস্তিকা।