বিনোদন

পতৌদি পরিবারে নয়া সদস্য, দাদা হলেন ছোট্ট তৈমুর

ওয়াহিদ বিন আবির : ফের খুশির হাওয়া পতৌদি পরিবারে।দাদা হলেন ছোট্ট তৈমুর (Taimur Ali Khan)। রবিবার দ্বিতীয়বার পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)।
রবিবার মুম্বইয়ের (mumbai) ব্রিজ(Brij) ক্যান্ডি নার্সিংহোমে জন্ম দেন অভিনেত্রী। চিকিৎসকরা ও বাবা রণধীর কপুর জানিয়েছেন, মা ও সন্তান দু-জনেই সুস্থ রয়েছেন। গতকালই তাঁকে দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যারা।

দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী।২০১৬-তে প্রথমবার মা হয়েছিলেন করিনা কাপুর। রবিবার মুম্বইয়ের (mumbai) ব্রিঞ্জ ক্যান্ডি নার্সিংহোমে জন্ম দেন অভিনেত্রী।
অপেক্ষা চলছিলই। খুদে সদস্যকে নিয়ে উত্তেজনা ছিল সেলেব মহলে।

গতকালই তাঁর বেবিবাম্প নিয়ে ফটোশুটের (Kareena photoshoot) একটি ছবি প্রকাশ্যে আসে। দ্বিতীয়বার মা হওয়ার আগে এবার নতুন করে ফটোশ্যুট করেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। যেখানে সাদা রঙের গাউন পরে ক্যামেরার সামনে হাজির হন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই (Instagram) সেই ভিডিয়ো শেয়ার করেন করিনা।

চলতি সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল।গত বৃহস্পতিবারও করিনার মা ববিতা কাপুর, দিদি করিশমা কাপুর সকলেই এসেছিলেন সইফ-করিনার বাড়িতে। প্রসঙ্গত, প্রেগন্যান্ট অবস্থাতেই লাল সিং চাড্ডা র শুটিং চলিয়ে গেছেন অভিনেত্রী।তার জন্য দিল্লী উড়ে যান তিনি।তাঁর সাথে দিল্লীর পতৌদি হাউজে যান সইফ ও তৈমুর। কোনও অবস্থাতেই কাজের সঙ্গে আপোস করেননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা কাপুর খান সবসময় নিজের মত করে কাজ করতেই ভালোবাসেন।

তিনি ১৭ বছর বয়স থেকে কাজ করে যাচ্ছেন ।তাই এবার অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ করে গেছেন। তবে সাবধানে, তাঁর বাড়িতে একটা ছোট্ট শিশু আছে, সেটা মাথায় রেখেই। অন্যদিকে তৈমুর আলী খানও সেলেব মহল থেকে আম আদমির কাছে যথেষ্ট পপুলার। তাকে বিভিন্ন সময়ে পোজ দিতে দেখা গেছে মিডিয়ার সামনে। পপুলারিটি দিক থেকে তিনি সেলিব্রিটিদের মধ্যে অন্যতম নাম।