পরিবর্তনের কারিগর লায়ন মিজান
হাকিম মোল্লা : ব্যবসায় প্রশাসনে গ্রাজুয়েশন শেষ করেন অস্ট্রেলিয়াতে। পরিবর্তন ও নতুনত্বের প্রতি যাঁর রয়েছে প্রবল ঝোঁক। অভিজ্ঞতাকে পুঁজি করে ছুটতে পছন্দ করেন নতুনের পেছনে। বলেন, বাবাকে দেখে শিখেছি। বাবা বলতেন,ব্যক্তি যে পেশারই হোক তাঁর মধ্যে ব্যক্তিত্ব থাকাটা জরুরি। ব্যক্তিত্ব হলো ব্যক্তির সকল বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত রূপ। নিজের সম্পর্কে জানাতে গিয়ে এভাবেই নিজেকে তুলে ধরেছেন পরিবর্তনের কারিগর লায়ন শহিদুল মোস্তফা চৌধুরিী (মিজান)।
বলেন, আমার বাবা আলহাজ¦ ছৈয়দুল মোস্তফা চৌধুরী (রাজু)-চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রাক্তন পরিচালক। চট্টগ্রাম কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি। আগ্রাবাদ সি অ্যান্ড এফ ভবনে এস এম চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ লি. এর প্রতিষ্ঠাতা।
সি অ্যান্ড এফ এজেন্ট ও সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি বাবার হাতে গড়া- জানান মিজান। বলেন,বাবার সব কিছুই এখন দেখাশুনা করতে হচ্ছে আমাকে। নিজ ব্যবসা প্রতিষ্ঠান স্পেকট্রাম ইন্টারন্যাশনাল শিপিং, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট-কার্যালয়ে দীর্ঘ আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।
একান্ত আলাপচারিতায় মিজান যেন নিজেকে খুলে দেন ক্লিক ম্যাগাজিনের এই প্রতিবেদকের কাছে। জানান, গ্রামের সঙ্গে আত্মার সম্পর্কের কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ উদ্যোক্তাদের নিয়ে যে স্বপ্ন দেখেন সে স্বপ্ন বাস্তবায়নের কথা, বাঁশখালীতে নিজ হাতে গড়ে তোলা ক্রিকেট একাডেমির কথা।
সংসার জীবন অনেকটা কঠিন হলেও তা মানিয়েই প্রাতিষ্ঠানিক কার্যক্রমের পাশাপাশি সমানতালে পরিচালনা করে যাচ্ছেন অপ্রাতিষ্ঠানিক অনেক কর্মকা-। নগরীর ইয়াকুবনগরে তাঁর একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। এস.এম. চৌধুরী ফুড অ্যান্ড বেভারেজ লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও বাঁশখালী সল্ট মিলস লি, মিজান সল্ট মিলস লি, কে আর সিরামিক লি এর পরিচালক তিনি।
২০১১ সালে বাঁশখালীতে মাত্র ৬০ জন ক্রিকেটার নিয়ে প্রতিষ্ঠা করেন বাঁশখালী ক্রিকেট একাডেমি। ক্রিকেট একাডেমির কর্মকা-ে বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থা ও প্রশাসনের কাছে বেশ কয়েকবার আলোচনার কেন্দ্রবিন্দু হন এই তরুণ উদ্যোক্তা। একই সূত্রে তিনি বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
শহরের ব্যবসায় সঙ্গে সমানতালে গ্রামে ডেইরি ফার্ম, পুকুরে মাছ চাষ, জমিতে নানা ধরনের সবজি,ধানসহ ফসল উৎপাদনেও তাঁর তদারকি চলে। জানান মিজান। বলেন, সুযোগ পেলেই গ্রামে যাই। নিজে উপস্থিত থেকে দেখাশোনা করি।
আমদানিকারক যেসব পণ্য বাহির থেকে আনেন সেগুলো বন্দরে ঢোকা থেকে শুরু করে গ্রাহকের কাছে ডেলিভারি পর্যন্ত সবকিছুই দেখাশোনা করেন তিনি। যে কারণে শক্তিশালী শিপিং এজেন্সি পরিচালনায় বেশ সুনাম রয়েছে তাঁর।
মিজান বলেন, আমদানি ও রপ্তানির ক্ষেত্রে দেড়শ বছরের ঐতিহ্য রয়েছে চট্টগ্রাম বন্দরের। তাকে পুঁজি করে কন্টেইনার কার্গো ও বাল্ককার্গোর ক্যাপাসিটির ক্ষমতা আরও বাড়ানো সম্ভব। জানান মিজান। বলেন, আমাদের নতুন আরেকটি বন্দর খুবই দরকার। এতে আমদানি-রপ্তানি আরও বৃদ্ধি পাবে।
পর্যাপ্ত ডেজিং না করার কারণে কর্ণফুলী নদীর মোহনায় এক সঙ্গে জাহাজ আসা যাওয়া করতে পারছে না। এই অবস্থায় পোর্টের যে সকল উন্নয়ন হচ্ছে তা দ্রুত সম্পন্ন করা উচিত বলে জানান মিজান।
তিনি বলেন, বন্দরের কার্যক্রম সহজ ও গতিশীল করতে হলে, সড়কগুলো দ্রুত সংস্কার করতে হবে। বে টার্মিনালের কাজ শেষ হলে ব্যবসায় নতুন গতি ও মাত্রা যোগ হবে।
ভিশন ২০৪১- স্বপ্ন দেখেন এই যুবকও। বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে পোর্টকে সাত দিন চব্বিশ ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন এটি আমাদের জন্য বড় পাওয়া।
স্কুলে পড়াকালীন সময়ে বন্ধুদের নিয়ে একটি স্কুল পরিচালনা শুরু করেন এই উদ্যোক্তা। সে স্কুলে এলাকার গরীব, বস্তিবাসী ও পথশিশুরা পড়ালেখা করতো। বন্ধুদের নিয়ে দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত রুটিন করে ক্লাস নিতাম। জানান মিজান।
ছাত্র থাকাকালীন সময়ে বন্ধুদের নিয়ে গঠন করেন ্ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্ট, বাঁশখালী ফাউন্ডেশন, চট্টগ্রাম ও বাঁশখালী সমিতি চট্টগ্রামের আজীবন সদস্য। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন ও চিটাগং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সদস্য শহিদুল মোস্তফা (মিজান)।
সামাজিক কর্মকা-ের অংশ হিসেবে বর্তমানে তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের কার্যনির্বাহী সহ-সভাপতি, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম কসমোপলিটনের, জেলাঃ ৩১৫-বি৪,বাংলাদেশ এর সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম দক্ষিণ এর সহ-সভাপতি ও লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা: ৩১৫বি ৪ বাংলাদেশ-এর জেলা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে জানিয়ে মিজান বলেন, আমরা ব্যবসা ও রাজনীতিসহ যে যেই পেশায় থাকিনা কেন আমাদের আর্থ সামাজিক কিছু দায়বদ্ধতা রয়েছে। মানুষ হিসেবে অবশ্যই তা পালন করতে হবে।
মিজান জানান, লায়ন ও জুনিয়র চেম্বারের পৃষ্ঠপোষকতায় প্রতিবছর গ্রামে মেডিকেল ক্যাম্প করি। যে ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকে গ্রামের যুবকরা।
সহধর্মিণী ব্যাংকার রাবেয়া সুলতানা সুমি মূলত এসব কাজের অংশীদার। সমাজসেবায় জীবনের শেষ সময়টুকু ব্যয় করতে চান তিনি। সংসারে তাঁদের এক মেয়ে এক ছেলে রয়েছে। মা শিরিন আক্তার গৃহিণী।
চট্টগ্রামের বাঁশখালী এলাকার গুনাগরী গ্রামের ছেলে মিজান। ব্যবসায় প্রশাসনে উচ্চতর গ্রিগ্রি নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ^বিদ্যালয় থেকে। এর আগে সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল, চট্টগ্রাম থেকে মাধ্যমিক ও নৌ-বাহিনী কলেজ, চট্টগ্রাম থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।