ওয়্যারড্রোপফ্যাশনলিড

ফ্যাশন ডিজাইনিংয়ের রোল মডেল

মোঃ শাহাদাত হোসেন রিফাত :: চট্টগ্রামের খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার তিনি । শিল্প ও নকশার মধ্য দিয়ে বাংলার ঐতিহ্য সংরক্ষণ, বৈচিত্র্য আর সৃজনশীলতার প্রসার ঘটানো যার নেশা ও শখ।  নিত্য নতুন পোশাক তৈরির পিছনে  যার অক্লান্ত ছুটে চলা,তাঁর নাম আমেনা ইসলাম কচি। চট্টগ্রামের ফ্যাশন আইকন ।

ছোটবেলা  থেকেই নিজের হাতে ডিজাইন করে, চুমকি-পুঁতি বসিয়ে নিজেই ঈদের জামা বানিয়ে পড়তেন। শুধু নিজের  পোশাকেই না, বাবার পাঞ্জাবীতে সুঁই সুতোর কাজ তুলে দিতেন তিনি। এভাবেই ডিজানিংয়ে হাতেখড়ি তাঁর।   পিতা-মাতার পাঁচ সন্তাানের মধ্যে আমেনা ইসলাম কচি প্রথম। পিতা মোঃ আজহারুল ইসলাম এবং মা  বেগম নীলুফার ইসলাম।

মা-বাবা দুজনেই সংস্কৃতিমনা মানুষ। বাবার ছিল বাঁশি আর গানের প্রতি  ঝোঁক, অবসর সময় পেলে  বাঁশি বাজাতেন তিনি।  আর মায়ের ছিল সেলাইয়ের প্রতি  ঝোঁক।  আমেনা ইসলাম কচির স্কুলজীবন কেটেছে ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে। পরবর্তীতে তিনি চট্টগ্রাম সরকারী মহসীন কলেজ থেকে উচ্চ-মাধ্যমিক ও চট্টগ্রাম সরকারী কমার্স কলেজ থেকে বি.কম ও মার্স্টাস শেষ করেন । শিক্ষাজিবনের ইতি টানতে না টানতেই তিনি বাংলাদেশের প্রথম বায়িং হাউজ ” Comtextile (H.K) Limited” “Senior Merchandiser” পদে   যোগদান করেন। সেখানে তিনি কাজ শুরু করেন ফ্যাশন ডিজাইনার হিসেবে ।

আমেনা ইসলাম কচি বলেন, ” বৈচিত্রময় ডিজাইন আর বাহারি রঙের রঙিন সব ডিজাইন আমার হাতেই হত। এক-একটি পোশাক তৈরি করতে-দিতে হত অনেক শ্রম।  কিন্ত তারপরও অন্যরকম ভাললাগা কাজ করত যখন বায়াররা পোশাকের প্রশংসা করতেন। কচি বলেন, ‘সে থেকেই মনের মধ্যে স্বপ্নের বীজ বপন শুরু।’  ছোট  বোন হাসিনা ইসলাম  কে সাথে নিয়ে পুরোদমে  নেমে পড়েন ফ্যাশন ডিজানিংয়ে।  পরবর্তীতে এ কাজে অধিকতর সহযোগিতার হাত বাড়ান স্বামীর নরুল আবছার মজুমদার স্বপন।

দুই পুত্র সস্তানের মা কচি বলেন, আমার স্বামী একজন  টেক্সটাইল কনসাল্টেন্ট। সব সময় ব্যস্ত থাকেন। তারপরও আমাকে নানান ভাবে সহযোগিতা করেন তিনি। ফ্যাশন ডিজানিংয়ের  প্রতি অদম্য এই আকর্ষণের পূর্ণতা দিতেই তিনি ঢাকা এবং চট্টগ্রামের ডিজাইন বিশেষজ্ঞদের দ্বারা CWEEL এর উদ্যোগে’Fashion Design & Dress Making’  শিরোনামে তিন মাসের একটি Diploma Course এ অংশগ্রহণ করেন।
‘পাহাড়’ বিষয় বস্তু দিয়ে ড্রেস ডিজাইন করে অর্জন করেন ‘First position and Best of The Ten Best’ এর খ্যাতি। তার জীবনের প্রথম খ্যাতি সম্পন্ন ডিজাইনটি সিলেক্ট করেছিলেন নেদারল্যান্ড থেকে আগত বিশিষ্ট Designer & trainer ‘MRS. Bernanand’.

২০১২ সালে দৈনিক প্রথমআলোর  পোশাক প্রদর্শনী প্রতিযগিতায় ১০টি পোশাক প্রদর্শন করে আলাদা আলাদা ভাবে তিনটি বিভাগে পুরস্কার পান তিনি। যুগল  পোশাক ‘খ’ বিভাগে অর্জন করেন প্রথম হওয়ার গৌরব, ‘শাড়ি’ ক বিভাগে ২য় এবং পাঞ্জাবীতে ৩য় স্থান অর্জন করেন তিনি ।

২০১২ সালে তিনি গড়ে তুলেছেন ‘ম্যান্ডোলিন’(Mandolin) নামে  নিজের একটি ফ্যাশন হাউজ। এরপর একে একে আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তুলেন তিনি।  বর্তমানে তিনি নন্দন  টেক্সটাইল ও পুল মার্ক টেক্সটাইল বি ডিসহ একাধিক প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি তাঁর আরও দুটি  শো-রুম যাত্রা শুরু করেছে।  
‘We are fit for you not for all’  এই স্লোগানকে সামনে রেখে ফ্যাশন ডিজাইনার আমেনা ইসলাম কচি সামনের দিকে এগিয়ে যেতে চান।