Uncategorizedমুখোমুখিলাইফস্টাইললিডসফলতার গল্পসম্পর্কের বৃত্তান্ত

‘বন্ধু’ হতে চান হাবিবুর রহমান

জালালউদ্দিন সাগর :: বাংলাদেশ পুলিশের ‘বড়কর্তা’ হবেন-ভাবনার দেয়ালে এমন কোনো রেখাচিত্র ছিলো না তাঁর। সতীর্থদের ভাবনার অন্তমিলে শিক্ষক হতে চেয়েছিলেন তিনি। ১৭তম বিসিএস ক্যাডার হিসেবে ‘সহকারি পুলিশ সুপার’ পদে যোগদানের আমন্ত্রণ না পেলে হয়তো শিক্ষকতাই  পেশা হতো গোপালগঞ্জের চন্দ্রদীঘিনালা’র আব্দুল আলি’র পুত্র অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার) পিপিএম এর।   

নিকষ অন্ধকারে আলোর মশাল হাতে যিনি সব সময় সমালোচনার উর্ধ্বে থেকেছেন কৃতিত্বের সাথে।  যোগ্যতা ও ব্যতিক্রমী চিন্তা- চেতনার  এই পুলিশ কর্মকর্তা  রাস্ট্রের সর্বোচ্য খেতাব ‘ বিপিএম’ ‘পিপিএম’ জিতে নিয়েছেন বারবার।

মুক্তিযুদ্ধের চেতনায় বেড়ে ওঠা এই মানুষটি দীর্ঘদিন ধরে কাজ করছেন মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অংশগ্রহন ও অবদান নিয়ে। গবেষণাধর্মী এ কাজ করতে গিয়ে তাঁর একক প্রচেষ্ঠায় রাজারবাগ পুলিশ লাইনে প্রতিষ্ঠিত হয়  পুলিশের ‘মুক্তিযুদ্ধের জাদুঘর’।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং স্বাধীনতা সংগ্রামে শহীদ হওয়া পুলিশ কর্মকর্তাদের স্মৃতি সংরক্ষণ করে সবার জন্য উম্মক্ত করে দিয়ে আলোচনায় আসেন  তিনি । অর্জন করেন  বাংলাদেশ সরকারের সর্বোচ্য উপাধি প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম)  । এর আগে সফলতার পালক হিসেবে দুইবার কপালে এঁটেছেন বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ।

এক প্রশ্নের জবাবে বাবা আব্দুল আলি’র শিখিয়ে দেয়া বুলি আওড়ান পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান । তিনি বলেন- বাবা বলতেন, সব মানুষকে সমান ভাবে ভাবতে শিখো, দেখো-মানুষে মানুষে ব্যবধান অনেক কমে যাবে।

বাবার মতোই মানুষকে নিয়ে ভাবতে শুরু করেন তিনি। স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে কর্ম জীবন-সব খানেই বাবার দেখিয়ে দেয়া পথে হেটেছেন হাবিবুর রহমান। তিনি আরও বলেন, মানুষকে ‘মানুষ’ হিসেবে ভাবতে না পারলে নিজেকে ‘মানুষ’ দাবি করা অবান্তর ।

১৭তম বিসিএস ক্যাডার ও পুলিশের সহকারী পুলিশ সুপার (শিক্ষনবীশ)  হিসেবে চট্টগ্রামের বাশখালী থানাতে ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ সালে যোগদান করেন হাবিবুর রহমান । এরপর সহকারি পুলিশ কমিশনার (সরবরাহ) হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন ২০০০ সালে।

২০০১ সালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের  সহকারি পুলিশ কমিশনার (সদর) হিসেবে পদায়ন হয় হাবিবুর রহমানের । জাতিসংঘের শান্তি মিশন শেষে ২০০৯ সালে ঢাকা  মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার  হিসেবে সদর দপ্তরে যোগদান করেন।

২০১১ সালে ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন পুলিশের এই চৌকশ কর্মকর্তা।ঢাকা জেলা পুলিশ সুপার এর দায়িত্বপালনকালীন সময়েই এডিশনাল ডিআইজি হিসেবে পদন্নতি পেয়ে যোগদান করেন পুলিশ সদর দপ্তরে।  খোঁজ নিয়ে জানা যায়, গোপলগঞ্জের চন্দ্রদীঘিনালা প্রাথমিক বিদ্যালয়ে  লেখাপড়ার ড়ালিখার হাতেখড়ি হাবিবুর রহমানের। এস,এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি, বঙ্গবন্ধু কলেজ থেকে ১৯৮৩ সালে এইচএসসি পাশ করে ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রশাসন বিভাগে ভর্তি হন।

তিন ভাই-বোনের মধ্যে দুই বোন এবং মা মোসাম্মৎ রাবেয়া বেগম পুরোপুরি গৃহিনী । তিনি বলেন, বাবা মরহুম আব্দুল আলি ছিলেন মফস্বলের ব্যবসায়ী । সততার সাথে ব্যবসা করেছেন-আমাদের ভাইবোনদেরও শিখিয়েছেন-‘সততাই মহৎগুণ’।

২০০৯ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়ীত্ব পালনকালে আলোচনায় আসেন গোপালগঞ্জের চন্দ্রদীঘিনালা গ্রামের এই যুবক। কর্মস্পৃহা ও যোগ্যতার কারণে পুলিশের আইডল হিসেবে সু-পরিচিতি পান তিনি। চারদিকে ছড়াতে থাকে হাবিবুর রহমানের জয়জয় রব।

হঠাৎ করে আলাদিনের চেরাগ না কি পরশ পাথরের ছোঁয়ায় বদলেছে পটভুমি-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য যে কেনো পেশার চেয়ে ‘পুলিশ’ অনেক বেশি অবহেলিত। আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, পুলিশ সদস্যরা দিন-রাত খাটেন আবার খাটতে খাটতে মরেন ! তারপরও তিরস্কার ছাড়া লালগালিচায় উলুধ্বনি ভাগ্যে জুটে না পুলিশের। সময়মতো ভাগ্যে জুটেনা পেনশনও ।

খোঁজ নিয়ে জানা যায়, বার্ধক্যে অবসর কিংবা মৃত্যজনিত পেনশন পেতে পুলিশ পরিবারের ভোগান্তি লাগব করতে বিশেষ ভুমিকা রেখেছেন উর্দ্ধতন এই পুলিশ কর্মকর্তা । মাত্র পাঁচ কার্যদিবসে দাবিকৃত পেনশনের টাকা প্রদানের ব্যবস্থা গ্রহন করে মাঠ পর্যায়ে পুলিশের হৃদয়ে স্থান করে নেন তিনি। হাবিবুর রহমান বলেন, স্বজনের চোখের জল শুকানোর আগেই পেনশনের দাবিকৃত টাকা পরিবারের হাতে তুলে দেয়ার ব্যবস্থা একমাত্র বাংলাদেশ পুলিশই করতে পেরেছি  আমরাই ।  

ব্যতিক্রম একজন পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান । সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে ‘ বন্ধু ’ হিসেবে পরিচিত এই পুলিশ কর্মকর্তা  বেদে সম্প্রদায়ের অবহেলিত জনপদের জীবনযাত্রা দিক পরিবর্তণ করে দ্বিতীয়বার আলোচনায় আসেন ঢাকা জেলার পুলিশ সুপার থাকাকালীন সমএকসময় পৃষ্ঠপোষকতার অভাবে অপরাধ জগতের আলোচিত হয়ে উঠছিলো সাভার অঞ্চরের বেদেপল্লীর মানুষ। মাদক থেকে শুরু করে ছিনতাই. অপহরণ থেকে হত্যাসহ নানান অপরাধের সাথে জড়িয়ে পড়ছিলেন তারা । বিষয়টি অনুধাবন করতে পেরে বেদেপল্লীর ছেলে- মেয়েদের জন্য কর্মমুখি শিক্ষার ব্যবস্থা করেন তৎকালিন ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান ।   একই সাথে কর্মসংস্থানেরও ব্যবস্থা করেন তিনি।

এস পি হাবিবুর রহমানের মহানুভবতা ও দিক নির্দেশনায় বদলে যেতে থাকে বেদেপল্লীর দৃশ্যপট। অপরাধমুলক কমকা- ছেড়ে বেদেপল্লীর সাধারণ মানুষ হয়ে ওঠে কর্মমুখি।
মানুষের পাশে থেকে ধীরে ধীরে বাংলাদেশ পুলিশের অনন্য উদাহরণ হয়ে ওঠেন হাবিবুর রহমান।  

শুধু পুলিশ নয় সাধারণ মানুষের বন্ধু হয়েই বেঁচে থাকতে চান তিনি।  বলেন, জনগনের আন্তরিক সহযোগিতা ছাড়া  পুলিশের পক্ষে সেবার দরজা প্রসারিত করা সম্ভব না। আর সাধারণ মানুষের সহযোগিতা পেতে হলে তাদের কাছাকাছি থাকতে হবে, পাশাপাশি থাকতে হবে। তিনি বলেন, পুলিশের পোশাকে সাধারণ মানুষের বন্ধু হয়ে তাঁদের সেবা করতে চাই।